হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গতকাল শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের মধ্যেই দেশের আরও বেশ কিছু জায়গায় আগুনের ঘটনা ঘটে। এমন প্রেক্ষাপটে ফেসবুকে সম্প্রতি ঢাকা সদরঘাট লঞ্চে আগুন লেগেছে বলে দাবি করা হয়। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, সদরঘাটে লঞ্চে আগুন লাগার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়। এটি ২০২৩ সালের ৩০ জুনের।
ভিডিওটি থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে বেসরকারি টিভি চ্যানেল নিউজ২৪-এর ইউটিউবে একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে দৃশ্যমান ফুটেজের সঙ্গে ঢাকা সদরঘাট লঞ্চে আগুন লাগার দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। এটি ২০২৩ সালের ৩০ জুন চ্যানেলটিতে আপলোড করা হয়। নিউজ২৪-এর ক্যাপশন থেকে জানা যায়, ওই সময় ঢাকা-চাঁদপুর রুটে চলাচল করা ময়ূর-৭ নামের একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
একই ধরনের একটি ফুটেজ পাওয়া যায় বেসরকারি টিভি চ্যানেল চ্যানেল২৪-এর ইউটিউবে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনেও। এই প্রতিবেদন থেকেও জানা যায়, এটি ২০২৩ সালের ৩০ জুনের ঘটনা। ওই সময় ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী ময়ূর-৭ লঞ্চে আগুন লাগার এই ঘটনা ঘটে।
এ ছাড়া অন্যান্য সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে, এখানে।
এসব তথ্যের ভিত্তিতে এটি নিশ্চিত হওয়া যায়, ঢাকার সদরঘাট লঞ্চে আগুন লাগার দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। তাই ফেসবুকে সাম্প্রতিক সময়ের দাবি করে প্রচারিত এই ভিডিওযুক্ত পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে।
Claim: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গতকাল শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের মধ্যেই দেশের আরও বেশ কিছু জায়গায় আগুনের ঘটনা ঘটে। এমন প্রেক্ষাপটে ফেসবুকে সম্প্রতি ঢাকা সদরঘাট লঞ্চে আগুন লেগেছে বলে দাবি করা হয়।
Claimed By: Facebook Users
Rating: Mostly false
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh