শ্রমিকদের ওপর পুলিশের গুলির দাবিতে ছড়ানো ভিডিওটি এআই জেনারেটেড 

13
শ্রমিকদের ওপর পুলিশের গুলির দাবিতে ছড়ানো ভিডিওটি এআই জেনারেটেড 
শ্রমিকদের ওপর পুলিশের গুলির দাবিতে ছড়ানো ভিডিওটি এআই জেনারেটেড 

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ক্যাপশনে দাবি করা হচ্ছে যে, তারেক রহমানের নির্দেশে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে পুলিশ গুলি বর্ষণ করছে। ওই ভিডিওতে দেখা যায় একটি জনসমাগমের ওপর বিস্ফোরণ ঘটছে ও মানুষ ছুটাছুটি করছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে যে, ভিডিওটিতে প্রদর্শিত দৃশ্যটি কোনো বাস্তব সংঘাতের ঘটনা নয়। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই ভুয়া ভিডিওটি তৈরি করা হয়েছে।

রেটিংঃ বিকৃত

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ 

ভিডিওটি পর্যবেক্ষণ করলে বেশ কিছু স্পষ্ট ভিজ্যুয়াল ত্রুটি ধরা পড়ে। ভিডিওতে নিচে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যের ঠিক সামনে ককটেল ফুটলেও তাদের মধ্যে বাস্তবসম্মত কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। এছাড়া শুরুতে রাস্তায় একটি স্পষ্ট ডিভাইডার দেখা গেলেও বিস্ফোরণের সাথে সাথে তা গায়েব হয়ে যায়। পাশাপাশি বিস্ফোরণের একদম পাশে থাকা সত্ত্বেও কিছু মানুষকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আবার কিছু মানুষকে কৃত্রিমভাবে দৌড়াতে দেখা যায়। আবার তখন  অনেকের শরীর অস্পষ্ট হয়ে একে অপরের সাথে মিশে যায়। এমনকি মিছিলে থাকা ব্যানারের বাংলায় লেখা অক্ষর ও শব্দগুলো সম্পূর্ণ বিকৃত ও অসংলগ্ন। এআই দিয়ে তৈরি করা ভিডিওতে সাধারণত এই ধরণের ত্রুটি দেখা যায়।

এই সকল দৃশ্যমান অসঙ্গতিগুলো বিবেচনা করে ভিডিওটির সত্যতা ও উৎস যাচাইয়ে একাধিক এআই ডিটেকশন টুল ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে, ‘Google SynthID’, ‘DeepFake-O-Meter’ এবং ‘Hive Moderation’-এর মতো এআই ডিটেক্টর টুলগুলোর মাধ্যমে ভিডিওটির ফ্রেম ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য পরীক্ষা করা হয়। টুলগুলো জানায় যে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি বা ম্যানিপুলেটেড হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। 

সুতরাং, এই ভিডিওটি চলমান শ্রমিক আন্দোলনের বাস্তব কোনো দৃশ্য নয়। অতএব, সবকিছু বিবেচনা করে ভাইরাল হওয়া পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ বিকৃত হিসেবে সাব্যস্ত করেছে।

No Factcheck schema data available.

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh