ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি ও গ্রাফিতি আঁকা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ফুটপাত দখলমুক্ত করে এসব গ্রাফিতি আঁকে৷ এর মধ্যে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রাফিতি ঘিরে সরব সোশ্যাল মিডিয়া। গ্রাফিতিটিকে চুনকালি দেওয়ার ঘটনাও ঘটেছে। এমন প্রেক্ষাপটে ফেসবুকে এটির একটি প্রচারিত ছবিতে দেখা যায়, গ্রাফিতিটির সামনে ময়লা-আবর্জনায় নোংরা পরিবেশ, সামনে অনেকগুলো কুকুর ও দূরে দুইজন পুলিশ দাঁড়িয়ে আছেন। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, ছবিটি এডিটেড। প্রকৃত ছবিটিতে এমন পরিবেশ নেই।
ছবিটি রিভার্স ইমেজ সার্চে একই ফ্রেমে নুরুল আলম নয়ন নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে পাওয়া যায়। গত শনিবার (১০ অক্টোবর) পোস্ট করা ছবিটির ক্যাপশন, ‘রবীন্দ্রনাথের ছবিতে যেন কেউ চুনকালি না দিতে পারে তাই পুলিশ পাহারা দেয়া হচ্ছে।’
ছবি দুটির তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, পুলিশের দাঁড়ানোর ভঙ্গিমা দুটি ছবিতেই একরকম। কেবল সেখানে এডিট করে নোংরা পরিবেশ ও কুকুর যুক্ত করা হয়েছে। ছবিটিতে নুরুল আলম নয়নের দেওয়া জলছাপটিও দেখা যায়।
পরবর্তীতে ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে এই এডিট করা হয়েছে কিনা সেটি যাচাই করে দেখে ফ্যাক্টওয়াচ। এক্ষেত্রে বেশ কিছু এআই জেনারেটেড কনটেন্ট শনাক্তকারী টুলের সহায়তা নেওয়া হয়। এতে ছবিটি এআই জেনারেটেড হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়।
টুলগুলোর বিশ্লেষণ দেখুন-
উপরিউক্ত অনুসন্ধানের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ আলোচিত ছবিটিকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে।
Claim: রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রাফিতি ঘিরে সরব সোশ্যাল মিডিয়া। গ্রাফিতিটিকে চুনকালি দেওয়ার ঘটনাও ঘটেছে। এমন প্রেক্ষাপটে ফেসবুকে এটির একটি প্রচারিত ছবিতে দেখা যায়, গ্রাফিতিটির সামনে ময়লা-আবর্জনায় নোংরা পরিবেশ, সামনে অনেকগুলো কুকুর ও দূরে দুইজন পুলিশ দাঁড়িয়ে আছেন।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh