হান্নান মাসুদের ভাইয়ের মৃত্যুর দাবিটি ভিত্তিহীন

276
হান্নান মাসুদের ভাইয়ের মৃত্যুর দাবিটি ভিত্তিহীন
হান্নান মাসুদের ভাইয়ের মৃত্যুর দাবিটি ভিত্তিহীন

নোয়াখালী- ৬ আসনের (হাতিয়া) ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হান্নান মাসুদের ভাই বিএনপির হামলায় মারা গেছেন দাবিতে ফেসবুকে একটি তথ্য ভাইরাল হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। তবে তার ওপর হামলার ঘটনার অভিযোগ পাওয়া যায়। 

ফেসবুকে এই দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও  এখানে।

দাবিটির সত্যতা যাচাইয়ে হান্নান মাসুদের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় একটি লাইভ ভিডিও পাওয়া যায়। এতে আব্দুল হান্নান মাসুদ নির্বাচনের আগের রাতে তার ওপর হামলা হয়েছে বলে উল্লেখ করেন। তবে পুরো লাইভে কোথাও তিনি তার ভাইয়ের মৃত্যুর কথা বলেননি।

পরবর্তীতে আরও খুঁজে আব্দুল হান্নান মাসুদের স্ত্রী শ্যামলী সুলতানা জিদনীর ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট পাওয়া যায়। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে দেওয়া পোস্টটি তিনি অভিযোগ করে লিখেন, ‘ আমাকে রড দিয়ে মারছে বিএনপির সন্ত্রাসীরা। আমার ফোন কেড়ে নিছে। আমাকে মারার ভিডিও যে ধারণ করেছে, তার ফোন ভেঙে ফেলছে। আমার দেবরকে কয়েকজন মিলে একসাথে মারছে। প্রশাসন নিস্ক্রিয়।’

তিনিও তার দেবর অর্থাৎ আব্দুল হান্নান মাসুদের ভাইয়ের মৃত্যু নিয়ে কিছু লিখেননি। তার পোস্ট অনুযায়ী, আব্দুল হান্নান মাসুদের ভাইয়ের ওপর হামলা হয়েছে। 

এ ছাড়া হান্নান মাসুদ নিজেও তার ভাইয়ের রক্তাক্ত একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আহ বিএনপি! আমার ছোট ভাই।’ এখানেও তিনি মৃত্যুর কোনো তথ্য দেননি। 

এছাড়া মূলধারার গণমাধ্যমেও এমন কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।

ফলে এটি নিশ্চিত হওয়া যায়, আব্দুল হান্নান মাসুদের ভাইয়ের নিহত হওয়ার দাবিটি সঠিক নয়। তাই ফ্যাক্টওয়াচ ভিত্তিহীন এই দাবিটিকে মিথ্যা হিসেবে রেট করছে।


Claim:
নোয়াখালী- ৬ আসনের (হাতিয়া) ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হান্নান মাসুদের ভাই বিএনপির হামলায় মারা গেছেন

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh