ভিডিওটি ইসকন মন্দিরের নয়, ডান্সবারের

127
ভিডিওটি ইসকন মন্দিরের নয়, ডান্সবারের
ভিডিওটি ইসকন মন্দিরের নয়, ডান্সবারের

ইসকন মন্দিরের তলদেশের পতিতালয় থেকে শত শত মেয়ে উদ্ধার হয়েছে দাবিতে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করা হচ্ছে। ভিডিওতে দেখা যায়, নারীরা একটি সম্ভাব্য গোপন বেজমেন্ট থেকে বেরিয়ে আসছেন এবং মুখ ঢেকে রাখছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি প্রায় চার বছর আগের, ভারতের একটি পুরোনো ঘটনার। ২০২১ সালের ডিসেম্বরে মুম্বাইয়ের আন্ধেরিতে অবস্থিত একটি ডান্সবারে মুম্বাই পুলিশ একটি অভিযান চালায়। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এই ভিডিওর সঙ্গে ইসকন মন্দিরের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট লিংক এখানে, এখানে, এখানে, এখানে।  

রিভার্স ইমেজ সার্চে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিওটি পাওয়া যায় (এখানে, এখানে)।

২০২১ সালের ডিসেম্বরে এসব প্ল্যাটফর্মে এটি আপলোড করা হয়। এই পোস্টগুলোতে ঘটনাটিকে মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে অবস্থিত দীপা ডান্স বারে পুলিশি অভিযানের বলে চিহ্নিত করা হয়। 

পরবর্তীতে প্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করে আরও অনুসন্ধান চালিয়ে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন খুঁজে পাওয়া যায় (এখানে, এখানে, এখানে, এবং এখানে)। 

এই প্রতিবেদনগুলো অনুযায়ী, ২০২১ সালের ১৩ ডিসেম্বর আন্ধেরির দীপা বারে অভিযান চালিয়ে মুম্বাই পুলিশ ১৭ জন নারীকে উদ্ধার করে। তাদেরকে একটি গোপন কক্ষে লুকিয়ে থাকা অবস্থায় পাওয়া যায়। একটি এনজিও-র অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযোগ ছিল, বারটি সেই সময় কোভিড মহামারীর সময় এই সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘন করে সারারাত গোপনে পরিচালিত হচ্ছিল। 

ভিডিওটি ইতিপূর্বে বিভিন্ন দাবিতে ভারতেও ছড়িয়েছিল। এসব দাবির প্রেক্ষিতে ভারতীয় বিভিন্ন ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো প্রতিবেদন প্রকাশ করেছে। এমন কিছু প্রতিবেদনের লিংক এখানে, এখানে। 

ফলে এটি নিশ্চিত হওয়া যায়, ইসকন মন্দিরের তলদেশের পতিতালয় থেকে শত শত মেয়ে উদ্ধারের দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার। তাই ফ্যাক্টওয়াচ এসব ভিডিওকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
ইসকন মন্দিরের তলদেশের পতিতালয় থেকে শত শত মেয়ে উদ্ধার

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh