ভারত-পাকিস্তানের সংঘর্ষের দৃশ্য দাবিতে ছড়ালো ভিডিও গেমের দৃশ্য

131
ভারত-পাকিস্তানের সংঘর্ষের দৃশ্য দাবিতে ছড়ালো ভিডিও গেমের দৃশ্য
ভারত-পাকিস্তানের সংঘর্ষের দৃশ্য দাবিতে ছড়ালো ভিডিও গেমের দৃশ্য

ভারত-পাকিস্তান সংঘর্ষের প্রেক্ষিতে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি ভারতের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দৃশ্য। ভিডিওতে দেখা যাচ্ছে, মিলিটারি পোশাক পরিহিত এক ব্যক্তি মিসাইল ছুড়ে একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, ভিডিওটি ‘আরমা ৩’ নামক একটি ভিডিওগেমের দৃশ্য।

কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

রিভার্স ইমেজ সার্চ করে ইউটিউবে হুবহু একই ভিডিও “ON TARGET! US Jevelin obliterated Russian Helicopter in Grozny! #Arma3” শিরোনামে পাওয়া যাচ্ছে। ভিডিওটি পোস্ট করা হয়েছে এ বছরের ৩১ মার্চে। অর্থাৎ, ভারত-পাকিস্তান সংঘর্ষ শুরুর এক মাস আগে।

ভিডিওর বিবরণীতে ডিসক্লেইমার দেওয়া হয়েছে – “এই চ্যানেলের সকল ভিডিওই আরমা ৩ নামক সিমুলেশন গেমের। এগুলো কোনো বাস্তব দৃশ্যের নয় এবং সম্পূর্ণভাবে নির্মাতার কল্পনার সৃষ্টি। এই ভিডিওটিও একটি ভার্চুয়াল গেমের দৃশ্য, সত্যিকারের কোনো সংবাদ নয়।”

তাই সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।  

Claim:
ভারত-পাকিস্তান সংঘর্ষের প্রেক্ষিতে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি ভারতের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দৃশ্য। ভিডিওতে দেখা যাচ্ছে, মিলিটারি পোশাক পরিহিত এক ব্যক্তি মিসাইল ছুড়ে একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, ভিডিওটি ‘আরমা ৩’ নামক একটি ভিডিওগেমের দৃশ্য।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh