ভারতীয় সেনা কর্মকর্তার এই ভিডিওটি এআই জেনারেটেড 

25
ভারতীয় সেনা কর্মকর্তার এই ভিডিওটি এআই জেনারেটেড 
ভারতীয় সেনা কর্মকর্তার এই ভিডিওটি এআই জেনারেটেড 

সম্প্রতি ফেসবুকে ভারতীয় এক সেনা কর্মকর্তার একটি ভিডিও ছড়িয়ে পড়ছে। দাবি করা হচ্ছে তিনি স্বীকার করেছেন যে চীন ভারতের অরুণাচল প্রদেশের কয়েকটি অঞ্চল দখল করে নিয়েছে। আরও দাবি করা হচ্ছে সেখানে ভারতীয় সেনা সদস্যদের রসদ সরবরাহ বন্ধ রয়েছে ও ২৫ জন জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে যে দাবিটি ভিত্তিহীন। মূলত ২০২৩ সালে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনের সময়কার। সেই ভিডিওতে এআই প্রযুক্তির মাধ্যমে এই ভুয়া অডিওটি বসানো হয়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ 

আলোচিত এই ভিডিওটি খেয়াল করলে এর এক কোণে ভারতীয় সংবাদ সংস্থা ‘ANI’-এর লোগো দেখতে পাওয়া আয়। তাই, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে হলে ANI-এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ২০২৩ সালের ২৭ অক্টোবরের মূল সংবাদ সম্মেলনের ভিডিওটি পাওয়া যায়। সেখানে নিশ্চিত হওয়া যায় যে, মেজর জেনারেল গিরীশ কালিয়া (Girish Kalia) সংবাদ সম্মেলনে অরুণাচল প্রদেশ বা চীন সংক্রান্ত কোনো মন্তব্যই করেননি।

এই মূল ভিডিওর সাথে ভাইরাল ভিডিওর তুলনা করলে বেশ কিছু অসঙ্গতি পাওয়া যাবে। এর কিছু নমুনা নিম্নরূপঃ 

১- ভাইরাল ভিডিওটির কণ্ঠস্বরের সাথে মূল ভিডিওর গিরীশ কালিয়ার আসল কণ্ঠস্বর, কথা বলার গতি এবং স্বরের ওঠানামার কোনো মিল নেই। 

২- আসল ভিডিওতে মেজর জেনারেল গিরীশ কালিয়া জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় নিয়ন্ত্রণ রেখা (LoC) পেরিয়ে পাকিস্তানি অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা এবং সেনার সফল অভিযানে ২৭ জন সন্ত্রাসী নির্মূলের বিবরণ দিচ্ছিলেন। কিন্তু ভাইরাল ভিডিওটিতে চীন কর্তৃক অরুণাচল দখল, রসদ বন্ধ ও ২৫ জন সেনা গ্রেপ্তারের সম্পূর্ণ কাল্পনিক তথ্য যুক্ত করা হয়েছে।

এই সকল দৃশ্যমান অসঙ্গতিগুলো বিবেচনা করে ভিডিও এবং বিভিন্ন ফ্রেমের ওপর একাধিক এআই ডিটেকশন টুল (BitMind, Diopter, isgen.ai ) দিয়ে যাচাই করা হয়। বিশ্লেষণ করে টুলগুলো জানায় যে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি বা ম্যানিপুলেটেড হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ফ্যাক্ট-চেক অ্যাকাউন্ট থেকেও জানানো হয়েছে যে, ভাইরাল ভিডিওটি একটি ডিপফেক (Deepfake) ফুটেজ। 

উল্লেখ্য, অরুণাচল প্রদেশের চীন-ভারত সীমান্তের অংশ সুনির্দিষ্টভাবে চিহ্নিত না থাকার কারণে স্থানীয় পর্যায়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। আলজাজিরার একটি রিপোর্টে স্থানীয় বাসিন্দাদের বরাতে উল্লেখ করা হয় যে ২০২৩ সালে চীনা সেনাবাহিনীর সাথে মুখোমুখি অবস্থানের পর ভারতীয় বাহিনী ‘সেরা ৫’ (Shera 5) নামক একটি প্যাট্রোলিং পয়েন্ট ছেড়ে গেছে। তবে, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী ও প্রশাসন জানিয়েছে যে চীনা বাহিনী কর্তৃক ভারতের নতুন কোনো জমি দখলের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

অতএব, সবকিছু বিবেচনা করে ভাইরাল হওয়া পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ বিকৃত হিসেবে সাব্যস্ত করেছে। 

Claim:
সম্প্রতি ফেসবুকে ভারতীয় এক সেনা কর্মকর্তার একটি ভিডিও ছড়িয়ে পড়ছে। দাবি করা হচ্ছে তিনি স্বীকার করেছেন যে চীন ভারতের অরুণাচল প্রদেশের কয়েকটি অঞ্চল দখল করে নিয়েছে। আরও দাবি করা হচ্ছে সেখানে ভারতীয় সেনা সদস্যদের রসদ সরবরাহ বন্ধ রয়েছে ও ২৫ জন জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh