ভিডিওটি ভারতে বাংলাদেশি রোগী মারধরের নয় 

89
ভিডিওটি ভারতে বাংলাদেশি রোগী মারধরের নয় 
ভিডিওটি ভারতে বাংলাদেশি রোগী মারধরের নয় 

একজন পুরুষ একজন নারীকে মারধর করছেন, এ ধরনের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, ভারতের হাসপাতালে বাংলাদেশি রোগী মারধরের ঘটনা এটি। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশে আদালত চত্বরে মণীশকুমার মিশ্র নামের এক ব্যক্তি কর্তৃক স্ত্রী প্রিয়া ত্রিপাঠীকে মারধরের।

এ ধরনের পোস্টগুলোর কয়েকটি এখানে, এখানে ও এখানে। 

অনুসন্ধানের শুরুতে আলোচ্য ভিডিওটির কয়েকটি কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে ইনস্টাগ্রামে একটি পোস্ট পাওয়া যায়। এই পোস্টে ভিডিওর সঙ্গে ক্যাপশনে বলা হয়েছে, “উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ পারিবারিক আদালত চত্বরে খোরপোশের একটি মামলার শুনানির জন্য বোন ও বাবার সঙ্গে আসা প্রিয়া ত্রিপাঠী নামের এক নারী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। খবর অনুযায়ী, প্রিয়া ত্রিপাঠীর বাবার সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর প্রিয়া, তার বোন এবং বাবার ওপর হামলা চালায় স্বামী মণীশ কুমার মিশ্র এবং প্রিন্স মিশ্র ও সতীশ মিশ্র নামের আরও দুই ব্যক্তি।”

এই ভিডিওটির সঙ্গে আলোচ্য ভিডিওটির মিল রয়েছে। 

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ভারতের সংবাদ মাধ্যম এই সময় এবং এনডিটিভির দুটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদন দুটি থেকে জানা যায়, স্বামীর বিরুদ্ধে খোরপোষের মামলা দায়ের করেন প্রিয়া। ২৪ সেপ্টেম্বর সেই মামলার শুনানিতেই মহারাজগঞ্জ ফ্যামিলি কোর্টে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই এই মারধরের ঘটনা ঘটে। 

দুটি প্রতিবেদনেই ঘটনাটির স্থির ছবি যুক্ত রয়েছে, যেগুলোর সঙ্গে আলোচ্য ভিডিওটির মিল রয়েছে। 

কাজেই ঘটনাটি ভারতে বাংলাদেশি রোগী লাঞ্ছিত হওয়ার নয়। ফলে সঙ্গত কারণে, এ ধরনের পোস্টগুলোকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ। 

Claim:
একজন পুরুষ একজন নারীকে মারধর করছেন, এ ধরনের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, ভারতের হাসপাতালে বাংলাদেশি রোগী মারধরের ঘটনা এটি।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh