ইরানের প্রতি ইসরায়েলি সেনার আকুতির ভিডিওটি এআই দিয়ে তৈরি

174
ইরানের প্রতি ইসরায়েলি সেনার আকুতির ভিডিওটি এআই দিয়ে তৈরি
ইরানের প্রতি ইসরায়েলি সেনার আকুতির ভিডিওটি এআই দিয়ে তৈরি

ইসরায়েল-ইরান সংঘর্ষের প্রেক্ষিতে সম্প্রতি ফেসবুকে ধ্বংসস্তূপের সামনে দাঁড়ানো সশস্ত্র বাহিনীর পোশাক পরা একজন ব্যক্তির ভিডিও ভাইরাল হয়েছে। ব্যক্তিটি মাইক্রোফোন হাতে ইংরেজিতে বলছেন, “ইরান, আমরা অনুরোধ করছি – আমাদের ওপর আক্রমণ বন্ধ করো! অর্ধেক ইসরায়েল ধ্বংস হয়ে গেছে! আমরা আত্মসমর্পণ করছি, তবুও এ ধ্বংসযজ্ঞ থামাও!” ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, ভিডিওটি গুগল ডিপমাইন্ডের টেক্সট-টু-ভিডিও এআই মডেল “Veo” ব্যবহার করে বানানো হয়েছে।

কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভাইরাল ভিডিওতে সময় টিভির লোগো দেখা যাচ্ছে। কিন্তু সময় টিভির সোশাল হ্যান্ডেলগুলোতে এ ভিডিও খুঁজে পাওয়া যায় না।

ভিডিওতে “positivevibesonly389” নামক একটি টিকটক অ্যাকাউন্টের ওয়াটারমার্ক রয়েছে। সেই সূত্র ধরে উক্ত অ্যাকাউন্টে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

মূল ভিডিওতে ‘Veo’ লেখা একটি ওয়াটারমার্ক দেখা যাচ্ছে। Veo হলো Google DeepMind-এর তৈরি একটি “টেক্সট-টু-ভিডিও” এআই মডেল। এটি ব্যবহারকারীর লিখিত বা চিত্রভিত্তিক কমান্ডকে ভিডিও এবং আবহসংগীতে রূপান্তরিত করে।

এই টিকটক অ্যাকাউন্টে Veo দিয়ে তৈরি আরো কিছু ভিডিও পাওয়া যায়।

এসব তথ্য থেকে স্পষ্ট হয় যে, এআই জেনারেটেড একটি টিকটক ভিডিওতে সময় টিভির লোগো বসিয়ে ফেসবুকে প্রচার করা হচ্ছে। এতে ব্যবহারকারীরা একে আসল ঘটনা এবং সময় টিভির প্রতিবেদন মনে করে বিভ্রান্ত হচ্ছেন। তাই ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে “বিকৃত” হিসেবে চিহ্নিত করছে।

Claim:
ইসরায়েল-ইরান সংঘর্ষের প্রেক্ষিতে সম্প্রতি ফেসবুকে ধ্বংসস্তূপের সামনে দাঁড়ানো একজন ইসরায়েল সেনার ইরানের কাছে আকুতির ভিডিও ভাইরাল হয়েছে।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh