আইভীর ধানমন্ডি ৩২-এ যাওয়ার দাবিতে এআই জেনারেটেড ছবি প্রচার 

59
আইভীর ধানমন্ডি ৩২-এ যাওয়ার দাবিতে এআই জেনারেটেড ছবি প্রচার 
আইভীর ধানমন্ডি ৩২-এ যাওয়ার দাবিতে এআই জেনারেটেড ছবি প্রচার 

এক বছরের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গত বুধবার রাত সোয়া ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে ফেসবুকে আইভীর একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, মুক্তির পর ধানমন্ডি ৩২-এ গিয়েছেন তিনি। ছবিটিতে দেখা যাচ্ছে, ধানমন্ডি ৩২-এর ভাঙা বাড়ির সামনে সেলিনা হায়াৎ আইভী ‘ভি’ চিহ্ন দেখিয়ে দাঁড়িয়ে আছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি এআই জেনারেটেড। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছবিটির ডান পাশের ঠিক নিচের অংশে জেমিনির লোগো রয়েছে। জেমিনি হচ্ছে গুগলের এআই প্রযুক্তি। এটি দ্বারা কিছু তৈরি হলে এই ওয়াটারমার্ক বা জলছাপটি সাধারণত থেকে যায়। অবশ্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সেটিও মুছে দেওয়া সম্ভব। তবে এক্ষেত্রে সেটা করা হয়নি। ফলে আইভীর ছবিটি এআই জেনারেটেড হতে পারে। 

এই সম্ভাবনা থেকে ছবিটি এআই জেনারেটেড কনটেন্ট শনাক্তকারী একাধিক টুল দিয়ে যাচাই করে দেখা হয়। টুলগুলোর বিশ্লেষণে ছবিটি প্রায় শতভাগ এআই জেনারেটেড বলে জানা যায়। 

আবার ছবিটিতে জেমিনির লোগো থাকায় গুগলের এআই শনাক্তকারী টুল সিন্থআইডি দিয়েও যাচাই করে দেখা হয়। এই টুলটিও ছবি গুগল এআই দিয়ে তৈরি বা সম্পাদিত বলে জানিয়েছে। 

এ ছাড়া ছবিটি রিভার্স ইমেজ সার্চে একই পোশাক ও ভঙ্গিমায় আইভীর একটি ছবি পাওয়া যায়। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ওয়েবসাইটে প্রকাশিত এই প্রতিবেদনটি ২০২২ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের(নাসিক) মেয়র নির্বাচনে ডাঃ সেলিনা হায়াৎ আইভীর জয় লাভের। 

প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির সঙ্গে  ধানমন্ডি ৩২-এর ভাঙা বাড়ির সামনে সেলিনা হায়াৎ আইভী ‘ভি’ চিহ্ন দেওয়ার দাবিতে প্রচারিত ছবিটির প্রায় মিল রয়েছে। 

এ ছাড়া জামিনে মুক্ত হওয়ার পর সেলিনা হায়াৎ আইভীর ধানমন্ডি ৩২-এ যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। 

ফলে এটি নিশ্চিত হওয়া যায়, ধানমন্ডি ৩২-এর ভাঙা বাড়ির সামনে সেলিনা হায়াৎ আইভী ‘ভি’ চিহ্ন দেওয়ার দাবিতে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড। তাই ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
ধানমন্ডি ৩২ পরিদর্শনে গেলেন সেলিনা হায়াৎ আইভি

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh