এই ভিডিওটি জামায়াত কর্মীকে বিএনপি নেতার থাপ্পড়ের নয় 

136
এই ভিডিওটি জামায়াত কর্মীকে বিএনপি নেতার থাপ্পড়ের নয় 
এই ভিডিওটি জামায়াত কর্মীকে বিএনপি নেতার থাপ্পড়ের নয় 

‘পোস্টাল ব্যালটে হ্যাঁ ভোট না দিলে দিল্লির দালাল’ বলায় বিএনপি নেতার থাপ্পড় খেলেন জামায়াত কর্মী-এমন দাবিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিমানের ভেতরে একজন টুপি পরিহিত ব্যক্তিকে আরেক ব্যক্তি চড় মারছেন। এ সময় বিমানের কেবিন ক্রু তাকে হিন্দিতে না মারতে বলছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, এই ভিডিওটি ভারতের, এর সঙ্গে বাংলাদেশে অনুষ্ঠিতব্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। 

ফেসবুকে এই দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে। 

দাবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে একটি প্রতিবেদন পাওয়া যায়। গত বছরের ৪ আগস্ট প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, ভিডিওটিতে যাকে চড় মারা হচ্ছে, তার নাম হুসেইন আহমেদ মজুমদার (৩২)। তিনি আসামের কাছাড় জেলার বাসিন্দা, তিনি ভারতের মুম্বাই থেকে কলকাতা হয়ে শিলচর যাওয়ার সময় বিমানে প্যানিক অ্যাটাক করেন। দুজন কেবিন ক্রু তাকে বিমান থেকে নামতে সাহায্য করছিলেন বলে জানা গেছে। সেই সময় হঠাৎই হাফিজুল রহমান নামে এক যাত্রী তাকে চড় মারেন।

এই ভিডিওটি জামায়াত কর্মীকে বিএনপি নেতার থাপ্পড়ের নয় 

ভারতীয় আরেকটি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়াতেও ভিডিওটি নিয়ে একই তথ্য পাওয়া যায়। ভিডিওটি নিয়ে টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ইন্ডিগোর মুম্বাই–কলকাতা ফ্লাইটে একটি উদ্বেগজনক ঘটনা ঘটে, যেখানে প্যানিক অ্যাটাকের সময় মানসিকভাবে বিপর্যস্ত এক যাত্রীকে তারই সহযাত্রী চড় মারেন। ট্যাক্সিং চলাকালীন ওই যাত্রী কান্নায় ভেঙে পড়ে বিমান থেকে নামার অনুরোধ করছিলেন। সেই সময় আরেক যাত্রী তাকে আঘাত করেন—ঘটনাটি ভিডিওতে ধরা পড়ে এবং তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এই ভিডিওটি জামায়াত কর্মীকে বিএনপি নেতার থাপ্পড়ের নয় 

প্রসঙ্গত, একই ভিডিও পূর্বেও বাংলাদেশে ভিন্ন দাবিতে ছড়িয়েছিল। সে সময় দাবি করা হয়েছে, বিমানে এক উগ্রবাদী হিন্দু এক অন্ধ কোরআনে হাফেজকে থাপ্পড় মেরেছে। সেই সময়ও দাবিটি ফ্যাক্টচেক করে প্রতিবেদন প্রকাশ করে ফ্যাক্টওয়াচ। প্রতিবেদনটি পড়ুন- ভারতে বিমানে থাপ্পড় মারার ঘটনাটি সাম্প্রদায়িক নয়। 

সার্বিক বিশ্লেষণে ফ্যাক্টওয়াচ এই দাবিতে প্রচারিত ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
‘পোস্টাল ব্যালটে হ্যাঁ ভোট না দিলে দিল্লির দালাল’ বলায় বিএনপি নেতার থাপ্পড় খেলেন জামায়াত কর্মী

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh