সম্প্রতি ফেসবুকে কয়েকজন ব্যক্তির উপস্থিতিতে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে মারছেন, এ ধরনের একটি ভিডিও শেয়ার করা হচ্ছে। ক্যাপশনে বলা হচ্ছে, ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় সাধারণ মানুষকে আসতে বাধা দিয়েছে জামায়াত। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, গত বছরের ৩০ সেপ্টেম্বর জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকায় জিয়াউর রহমানের মাজারের সামনের রাস্তায় হাতাহাতির ভিডিও এটি।
ভিডিওটির বিভিন্ন কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে ইউটিউবে একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ‘মানব টিভি’ নামের ফেসবুক আইডিতেও একটি পোস্ট পাওয়া যায়। ২০২৫ সালে ১ অক্টোবর আপলোড করা প্রতিবেদন ও পোস্টটিতে ভিডিও শেয়ার করে ক্যাপশনে বলা হয়েছে, “জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে শক্তি প্রদর্শনী।” এই ভিডিওর সঙ্গে আলোচ্য ভিডিওটির মিল রয়েছে। অর্থাৎ এ বছরে ১ জুন মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ মারা যাওয়ার অনেক আগে থেকেই ভিডিওটি অনলাইনে পাওয়া যায়। ঘটনার স্থানও ভোলা নয়, ঢাকা।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ‘আর টিভি’র একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। গত বছরের ৩০ সেপ্টেম্বর আপলোড করা এই প্রতিবেদনের শিরোনাম- “ওলামা দলের এক নেতার নাক ফাটিয়ে দিলেন আরেক নেতা”। এই ভিডিওর স্থান এবং ব্যক্তিদের সঙ্গে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।
একই ঘটনার বিবরণ দিয়ে প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা।
কাজেই ঘটনাটি সম্প্রতি তোফায়েল আহমেদের মৃত্যুর পরে ভোলার নয়, গত বছরে ঢাকার। ফলে সঙ্গত কারণে আলোচ্য ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।
Claim: সম্প্রতি ফেসবুকে কয়েকজন ব্যক্তির উপস্থিতিতে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে মারছেন, এ ধরনের একটি ভিডিও শেয়ার করা হচ্ছে। ক্যাপশনে বলা হচ্ছে, ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় সাধারণ মানুষকে আসতে বাধা দিয়েছে জামায়াত।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh