সম্প্রতি দৈনিক কালবেলার আদলে বানানো ফটোকার্ডে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নামে একটি উক্তি ফেসবুকে পাওয়া যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে ফটোকার্ডটি কালবেলা বা অন্য কোনো গণমাধ্যমে পাওয়া যায় নি। এছাড়া রিজওয়ানা হাসানের নামে ছড়ানো উক্তিটি কালবেলার ভেরিফাইড ফেসবুক পেইজে পাওয়া যায় নি। পূর্বে বিভিন্ন গণমাধ্যমের নামে বানানো বিভিন্ন ফটোকার্ডের মতো এটিও একটি ভুয়া ফটোকার্ড। তাই ফ্যাক্টওয়াচ এ ছবিকে মিথ্যা আখ্যা দিচ্ছে।
ফটোকার্ডে উল্লেখিত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উক্তিটি হলো – “কনডম পচনশীল নয় তাই এর ব্যবহার বন্ধ করতে হবে”। ফটোকার্ডটি প্রকাশের তারিখ লেখা রয়েছে ১৫ নভেম্বর ২০২৪।
কালবেলার ওয়েবসাইটে উক্ত তারিখ এবং সাম্প্রতিক তারিখের সংবাদ সন্ধান করে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায় নি। পরবর্তীতে কালবেলার অফিশিয়াল ফেসবুক পেজে এই এই ফটোকার্ডের সন্ধান করা হয়, সেখানেও কিছু পাওয়া যায়নি।
এ পর্যায়ে সৈয়দা রিজওয়ানা হাসান কনডম নিয়ে এমন কোনো উক্তি আসলেই করেছেন কিনা তা জানতে মূলধারার গণমাধ্যমে সন্ধান করা হলে এমন কিছু পাওয়া যায় নি।
তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এ ছবিকে মিথ্যা সাব্যস্ত করছে।
No Factcheck schema data available.
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh