চট্টগ্রামের হাসপাতালে ভাঙচুরের ঘটনা দাবিতে ভারতের ভিডিও প্রচার

104
চট্টগ্রামের হাসপাতালে ভাঙচুরের ঘটনা দাবিতে ভারতের ভিডিও প্রচার
চট্টগ্রামের হাসপাতালে ভাঙচুরের ঘটনা দাবিতে ভারতের ভিডিও প্রচার

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন নারীকে রিসেপশন কাউন্টারের কম্পিউটার মনিটর ছুঁড়ে ফেলতে দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে, এটি চট্টগ্রামের হালিশহরের ঈদগাঁ এলাকার একটি হাসপাতালের ঘটনা। রোগীর সাথে ভালো ব্যাবহার না করায় বা সার্ভিস দিতে গড়িমসি করায় একজন ভুক্তভোগী নারী কম্পিউটার ভেঙে ফেলেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ভারতের কেরালা রাজ্যের একটি ঘটনার দৃশ্য।

কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভিডিও থেকে বিভিন্ন কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে ফেসবুকে তামিল ভাষায় লেখা ক্যাপশনসহ একই ভিডিওসহ কিছু পোস্ট (,,,) পাওয়া যায়। তামিল ক্যাপশনগুলো বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় – “ভারতের কেরালা রাজ্যের কাসারগোডে একজন মা তার শিশুকে নিয়ে চিকিৎসা করাতে এসেছিলেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও টোকেন না পাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে হাসপাতালের কম্পিউটার ভেঙে ফেলেন এবং সেখান থেকে চলে যান। এই ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।”

পরবর্তী অনুসন্ধানে ভারতের তামিলনাড়ুর সংবাদপত্র দিনাকরণের অফিশিয়াল ফেসবুক পেজে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওর তামিল ক্যাপশন অনুবাদ করলে দাঁড়ায় – “কেরালার কাসারগোডে একজন মা তার শিশুকে নিয়ে চিকিৎসা করাতে হাসপাতালে এসেছিলেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও টোকেন না পাওয়ায় রাগে হাসপাতালের কম্পিউটার ভেঙে সেখান থেকে চলে যান — এই ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।”

এ থেকে নিশ্চিত হওয়া যায়, ভারতের কেরালায় একজন রোগীর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ঝামেলার জেরে কম্পিউটার ভাঙচুরের ঘটনাকে বাংলাদেশের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে ফেসবুকে। তাই ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।

Claim:
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন নারীকে রিসেপশন কাউন্টারের কম্পিউটার মনিটর ছুঁড়ে ফেলতে দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে, এটি চট্টগ্রামের হালিশহরের ঈদগাঁ এলাকার একটি হাসপাতালের ঘটনা।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh