সম্প্রতি খালেদা জিয়ার মৃত্যু দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ছে। ক্যাপশনে দাবি করা হচ্ছে এটা খালেদা জিয়া মারা যাওয়ার পরে তাকে জড়িয়ে ধরে তারেক রহমান এবং জুবাইদা রহমানের কান্নার দৃশ্য। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে ভিডিওটি বাস্তব নয় বরং এআই দিয়ে বানানো। অন্যদিকে বিএনপি বা নির্ভরযোগ্য মাধ্যম থেকে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার মৃতদেহ সম্পর্কিত কোনো ভিডিও বা ছবি খুঁজে পাওয়া যায়নি।
আলোচিত ভিডিওটি খেয়াল করলে কিছু ভিজ্যুয়াল ত্রুটি দেখতে পাওয়া যাবে। সেই ত্রুটিগুলো সাধারণত এআই নির্মিত কন্টেন্টে দেখা যায়। এর কিছু নমুনা নিম্নরূপঃ
১- দাবিকৃত জুবাইদা রহমানের হাতের আকার বার বার পরিবর্তন হতে দেখা যায়।
২- তারেক রহমান এবং জুবাইদা রহমান বলে দাবি করা ব্যক্তিদের চেহারা বার বার পরিবর্তন হতে দেখা যায়।
৩- সবার পিছনে এক ব্যক্তিকে হঠাৎ দেখা যায় এর কিছুক্ষণ পরে আবার অদৃশ্য হয়ে যেতে দেখা যায়।
এই অসঙ্গতিগুলো বিবেচনা করে ফেসবুক থেকে এসব পোস্টের ভিডিও ডাউনলোড করে এআই ডিটেকশন টুল ‘ডিপফেক ও মিটার’ দিয়ে যাচাই করা হয়। টুলটি বিভিন্ন মডেলের সাহায্যে বিশ্লেষণ করে জানায়, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
অন্যদিকে খালেদা জিয়ার মৃত্যুর খবর তারেক রহমান, বিএনপি, মূলধারার সংবাদমাধ্যম সহ অন্যান্য নির্ভরযোগ্য মাধ্যম থেকে পাওয়া গেলেও তার মৃতদেহের ছবি বা ভিডিও এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।
সুতরা, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোষ্টগুলোকে বিকৃত হিসেবে চিহ্নিত করেছে।
Claim: সম্প্রতি খালেদা জিয়ার মৃত্যু দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ছে। ক্যাপশনে দাবি করা হচ্ছে এটা খালেদা জিয়া মারা যাওয়ার পরে তাকে জড়িয়ে ধরে তারেক রহমান এবং জুবাইদা রহমানের কান্নার দৃশ্য।
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh