বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষের দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের 

62
বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষের দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের 
বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষের দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের 

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে একদল আইনজীবী আদালত প্রাঙ্গণে একে অপরের সাথে হট্টগোল এবং মারামারিতে লিপ্ত হয়েছেন। ক্যাপশনে দাবি করা হচ্ছে, এটি বাংলাদেশের একটি আদালতের চিত্র এবং সেখানে বিএনপিপন্থী আইনজীবীরা নিজেদের মধ্যে মারামারি করছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি বাংলাদেশের নয়, বরং পাকিস্তানের।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ 

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির বিভিন্ন কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করার পর nutshell_today-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই একই ভিডিও খুঁজে পাওয়া যায়। এই অ্যাকাউন্ট থেকে ভিডিওটি গত ২ মার্চ, ২০২৬ তারিখে পোস্ট করা হয়েছিল। সেখানে ভিডিওটির প্রেক্ষাপট সম্পর্কে বলা হয়েছে যে, এটি পাকিস্তানের লাহোর হাইকোর্ট বার (LHCBA) নির্বাচনের ফলাফল নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী আইনজীবী গ্রুপের মধ্যে ঘটা একটি সংঘর্ষের চিত্র। 

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ধরে সার্চ করে  এই একই ঘটনার ভিডিও ফুটেজ ARY News এবং Geo News-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও পাওয়া যায়, যেখানে ঘটনার কারণ হিসেবে লাহোর হাইকোর্টের আইনজীবীদের অভ্যন্তরীণ কোন্দল উল্লেখ করা হয়েছে।

এই ঘটনা সম্পর্কে Dawn News-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ লাহোর হাইকোর্ট ঘটনাটি ঘটে। বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফলাফল নিয়ে হামিদ খান এবং আহসান ভূন সমর্থিত দুটি গ্রুপের মধ্যে এই বিরোধ হয়। 

সুতরাং, এটি নিশ্চিত যে ভিডিওটি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের বা আদালতের ঘটনার নয়। তাই ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া ভিডিওর উপর ভিত্তি করে করা দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।

Claim:
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে একদল আইনজীবী আদালত প্রাঙ্গণে একে অপরের সাথে হট্টগোল এবং মারামারিতে লিপ্ত হয়েছেন। ক্যাপশনে উল্লেখ করা হচ্ছে, "বিএনপির আইনজীবীরা কোর্টকে বাপ দাদার সম্পত্তি মনে করতাছে।"

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh