এক ব্যক্তিকে ঝুলিয়ে পেটানোর একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে শেয়ার করা হচ্ছে। ক্যাপশনে বলা হচ্ছে, লক্ষ্মীপুর দালাল বাজার জমিদার বাড়ির ভেতরে আওয়ামী লীগের এক কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করা হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওটি স্ক্রিপ্টেড।
ভিডিওটি পর্যালোচনা করে, ঝুলিয়ে পেটানো অংশের পরে আরও চারজনকে দেখা যায়। যারা ভিডিও করছিলেন। ভিডিওটির কোয়ালিটি দেখে সন্দেহ হয় যে এটি কোনো বাস্তব সহিংসতার নয়। বরং এটি একটি গ্রুপের সচেতনভাবে বানানো ভিডিও বলেই মনে হয়। ইদানীংকালে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ পরিচয়ের ব্যক্তিদের এ ধরনের ‘কন্টেন্ট’ বানিয়ে প্রচার করতে দেখা যায়।
ভিডিওটিতে অংশ নেওয়া ব্যক্তিদের মুখ মণ্ডলের আলাদা স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চে ইউটিউবে ‘টিম অফ হুকনামুড়ি (Team Of Huknamuri )’ নামের একটি চ্যানেল পাওয়া যায়। এই চ্যানেলে এ ধরনের ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর ২ মিনিট ৫১ সেকেন্ডে একটি ফ্রেম পাওয়া যায়, যেটির সঙ্গে আলোচ্য ভিডিওর মিল রয়েছে।
পরবর্তী অনুসন্ধানে ফেসবুকে একটি পোস্ট পাওয়া যায়। এই পোস্টে ভিডিওর সঙ্গে ক্যাপশনে বলা হয়েছে, “এটা আমাদের শুটিং।” এই ভিডিওর একটি অংশের সঙ্গেও আলোচ্য ভিডিওর মিল পাওয়া যায়।
কাজেই ভিডিওটি কোনো বাস্তব সহিংসতার নয়। সঙ্গত কারণে এ ধরনের পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে ফ্যাক্টওয়াচ।
Claim: এক ব্যক্তিকে ঝুলিয়ে পেটানোর একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে শেয়ার করা হচ্ছে। ক্যাপশনে বলা হচ্ছে, লক্ষ্মীপুর দালাল বাজার জমিদার বাড়ির ভেতরে আওয়ামী লীগের এক কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করা হচ্ছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh