চলমান পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে ফেসবুকে দৈনিক কালবেলার নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। এতে লেখা, শ্রমিকরা লং মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়েছে। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, কালবেলা এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। পত্রিকাটি তাদের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এটি নিশ্চিত করেছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে দৈনিক কালবেলার ফেসবুক পেইজ খোঁজে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) একটি পোস্ট পাওয়া যায়। এতে পত্রিকাটি জানায়, ‘শ্রমিকরা ঘোষণা দিয়েছে লং মার্চ টু ঢাকা’ শিরোনামে প্রচারিত কালবেলার নাম ও লোগোযুক্ত ফটোকার্ডটি সম্পাদিত। প্রকৃতপক্ষে, গত ০২ নভেম্বর ‘মিরপুরে শ্রমিক আন্দোলনে নাশকতায় গ্রেপ্তার ২৬ জন কারাগারে’ শিরোনামে কালবেলা একটি ফটোকার্ড প্রকাশ করেছিল। সেটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
কালবেলার পেইজেই গতকাল সোমবার (২ নভেম্বর) প্রকাশিত মূল ফটোকার্ডটিও পাওয়া যায়। দেখুন এখানে।
এসব ফলাফলের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ শ্রমিকদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি দাবিতে প্রচারিত দৈনিক কালবেলার নাম ও লোগোযুক্ত ফটোকার্ডটিকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে।
Claim: ফেসবুকে দৈনিক কালবেলার নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। এতে লেখা, শ্রমিকরা লং মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়েছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh