বিমানবন্দরে লাগেজ কাটার দাবিতে ভাইরাল ভিডিওটি এআই জেনারেটেড

185
বিমানবন্দরে লাগেজ কাটার দাবিতে ভাইরাল ভিডিওটি এআই জেনারেটেড
বিমানবন্দরে লাগেজ কাটার দাবিতে ভাইরাল ভিডিওটি এআই জেনারেটেড

বিমানবন্দরে আবারও লাগেজ কাটিং-ক্যাপশনে ফেসবুকে একটি ভিডিও শেয়ার হচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি মেঝেতে লুটিয়ে লাগেজ, জামা-কাপড় আঁকড়ে ধরে আহাজারি করছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি বাস্তব নয়, এআই জেনারেটেড। 

ফেসবুকে এই দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে,  এখানে, এখানে, এখানে ।

ভাইরাল এই ভিডিওটি পর্যবেক্ষণে বেশ কিছু অসঙ্গতি নজরে পড়ে। যেমন, মেঝেতে লুটিয়ে আহাজারির সময় লোকটি এক পর্যায়ে লাগেজ জড়িয়ে কান্না করতে থাকেন। পরের দৃশ্যেই ভিডিওটি থেকে লাগেজটি অদৃশ্য হয়ে যায় এবং সেখানে কেবল কিছু কাপড় দেখা যায়।

আবার ভিডিওটিতে দৃশ্যমান লেখাগুলোও অস্পষ্ট এবং অন্যান্য মানুষগুলোর অঙ্গভঙ্গি, চলাফেরাও অস্বাভাবিক। এসব অসঙ্গতি সাধারণত এআই জেনারেটেড কনটেন্টে দেখা যায়। 

পরবর্তীতে ভিডিওটি এআই জেনারেটেড কনটেন্ট শনাক্তের একাধিক টুলের সাহায্যে যাচাই করেও নিশ্চিত হওয়া যায়, বিমানবন্দরে লাগেজ কাটার দাবিতে প্রচারিত এই ভিডিওটি এআই দিয়ে তৈরি। 

ফলে ফ্যাক্টওয়াচ এই ভিডিওযুক্ত পোস্টগুলোকে বিকৃত হিসেবে রেট করছে।

Claim:
বিমানবন্দরে আবারও লাগেজ কাটিং

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh