২০২৩ সালের ভিডিও দিয়ে মাশরাফিকে সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে দেখার দাবি 

10
২০২৩ সালের ভিডিও দিয়ে মাশরাফিকে সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে দেখার দাবি 
২০২৩ সালের ভিডিও দিয়ে মাশরাফিকে সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে দেখার দাবি 

সম্প্রতি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সাংসদ মাশরাফি বিন মুর্তজার মেট্রোরেলে ভ্রমণ করার একটি ভিডিও ফেসবুকে শেয়ার করা হচ্ছে। ২৯ সেকেন্ডের এই ভিডিওর ক্যাপশনে বলা হচ্ছে, দীর্ঘদিন পর জনসম্মুখে দ্যা ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, ২০২৩ সালের।  

   

এ ধরনের পোস্টগুলোর কয়েকটি এখানে, এখানে, এখানে, এখানে। 

আলোচিত ভিডিওটির কয়েকটি কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে ‘ম্যাশবুক‘ নামের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি আপলোড করা হয়েছে ২০২৩ সালের ৬ এপিল। ১ মিনিট ৫৭ সেকেন্ডের এই ভিডিওর শিরোনাম, প্রথমবার মেট্রোরেল ভ্রমণে মাশরাফি। এটির ক্যাপশনে বলা হয়েছে, সংসদ থেকে প্রথমবারের মত মেট্রোরেলে চড়লেন মাশরাফি। এই ভিডিওটির একটি অংশ সাম্প্রতিক সময়ের বলে দাবি করা হচ্ছে। 

আরও অনুসন্ধানে ফেসবুকে স্বপ্নিল শিকদার নীল (Shopnil Shikder Nil) নামের একটি ফেসবুক আইডিতে মাশরাফির মেট্রোরেল ভ্রমণের দাবিতে ভিডিওটি পাওয়া যায়। ২০২৩ সালের ৬ এপ্রিল পোস্ট করা এই ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, সাধারণ জনগণের মত লাইনে টিকেট কেটে মেট্রোরেলে চড়ে সংসদে মাশরাফি বিন মুর্তজা। 

উল্লেখ্য, ২০১৮ এবং ২০২৪ সালে আওয়ামী লীগের এমপি ছিলেন সাবেক এই অধিনায়ক। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে বিএনপি। 

সম্প্রতি ভাইরাল এই ভিডিওটি কমপক্ষে তিন বছর পুরোনো। অর্থ্যাৎ, সরকার বদলের এই সময়ে আওয়ামী লীগের সাবেক এমপি মাশরাফিকে জন সম্মুখে দেখা যাওয়ার ভিডিও নয় এটি।

ফলে, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের বলে দাবি করা ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ। 

Claim:
সম্প্রতি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সাংসদ মাশরাফি বিন মুর্তজার মেট্রোরেলে ভ্রমণ করার একটি ভিডিও ফেসবুকে শেয়ার করা হচ্ছে। ২৯ সেকেন্ডের এই ভিডিওর ক্যাপশনে বলা হচ্ছে, দীর্ঘদিন পর জনসম্মুখে দ্যা ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh