ঢাকায় ট্রেনে আগুনের দাবিতে ছড়াল ২০২৪-এর নির্বাচনের আগের ভিডিও 

104
ঢাকায় ট্রেনে আগুনের দাবিতে ছড়াল ২০২৪-এর নির্বাচনের আগের ভিডিও 
ঢাকায় ট্রেনে আগুনের দাবিতে ছড়াল ২০২৪-এর নির্বাচনের আগের ভিডিও 

রাজধানী ঢাকায় ট্রেনে ভয়াবহ আগুন লেগেছে দাবিতে প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হচ্ছে। অভিনেত্রী তারিন জাহানের নামে খোলা একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকেও এই দাবিতে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি পুরোনো। এটি ২০২৪ সালের ৫ জানুয়ারির ভিডিও। ওই সময় রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফেসবুকে এই দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

ভিডিওটি নিয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে কুমিল্লা নিউজ (Comiila News) নামের একটি ফেসবুক পেজে পাওয়া যায়। ২০২৪ সালের ৫ জানুয়ারি পেজটিতে এটি পোস্ট করা হয়। ক্যাপশনে ভিডিওটি সম্পর্কে বলা হয়, ট্রেনে আগুন লাগার এই ঘটনাটি ওই সময়কার। এতে ৫ জন নিহত হন। 

ঢাকায় ট্রেনে আগুনের দাবিতে ছড়াল ২০২৪-এর নির্বাচনের আগের ভিডিও 

পরে আরও খুঁজে সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের এক দিন আগে রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। 

এই ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত আরও কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে। 

এ ছাড়া সাম্প্রতিক সময়ে ঢাকায় কোনো ট্রেনে আগুন লাগার কোনো তথ্য পাওয়া যায়নি। বিশেষ করে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এরিয়ায় আগুন লাগার ঘটনার পর এমন কোনো ঘটনা ঘটেনি। তাই ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
রাজধানী ঢাকায় ট্রেনে ভয়াবহ আগুন লেগেছে দাবিতে প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হচ্ছে। অভিনেত্রী তারিন জাহানের নামে খোলা একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকেও এই দাবিতে ভিডিওটি শেয়ার করা হয়েছে।

Claimed By:
Facebook Users

Rating:
Mostly false

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh