ভারতের পতাকায় পা রাখা ভাসানীর ছবিটি এআই জেনারেটেড

144
ভারতের পতাকায় পা রাখা ভাসানীর ছবিটি এআই জেনারেটেড
ভারতের পতাকায় পা রাখা ভাসানীর ছবিটি এআই জেনারেটেড

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একটি ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, ভাসানীর গলায় ফুলের মালা, তার পেছনে কিছু মানুষের ভীড় এবং তিনি ভারতের একটি পতাকায় পা দিয়ে রেখেছেন। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, ভাসানীর এই ছবিটি এআই জেনারেটেড। ছবিটি পর্যবেক্ষণ করে এতে গুগলের এআই জেমিনির লোগো পাওয়া যায়।

ফেসবুকে প্রচারিত এই ছবিযুক্ত কিছু পোস্ট এখানে, এখানে, এখানে, এখানেএখানে

ছবিটি পর্যবেক্ষণ করে এটির ডানপাশের কর্ণারে জেমিনির লোগো দেখা যায়। জেমিনি হচ্ছে গুগলের এআই প্রযুক্তি। এটি দ্বারা কিছু তৈরি হলে এই ওয়াটারমার্ক বা জলছাপটি সাধারণত থেকে যায়। অবশ্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সেটিও মুছে দেওয়া সম্ভব। তবে এক্ষেত্রে সেটা করা হয়নি। ফলে ভাসানীর ছবিটি এআই জেনারেটেড হতে পারে।

যেহেতু ছবিটিতে জেমিনির লোগো রয়েছে, তাই এটি গুগলের নিজস্ব এআই শনাক্তকারী টুলের সাহায্যে যাচাই করে দেখা হয়। গুগল তাদের এআই প্রযুক্তি দিয়ে তৈরি ছবি, ভিডিও, অডিও বা টেক্সটে অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও বিশেষ প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা যায়। কোনো ছবি গুগল এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কি না জানতে চাইলে জেমিনিতে ছবিটি আপলোড করে এআই জেনারেটেড কনটেন্ট শনাক্তকারী টুলকে জিজ্ঞেস করলে টুলটি ওয়াটারমার্ক আছে কি না পরীক্ষা করে জানানোর চেষ্টা করে।

ভাসানীর এই ছবিটির ক্ষেত্রে  গুগলের নিজস্ব এআই শনাক্তকারী টুল ভেরিফাই এআই জানিয়েছে, ছবিটি গুগল এআইয়ের মাধ্যমে তৈরি বা এডিট করা হয়েছে। 

আবার মাওলানা ভাসানী যেহেতু একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, এই হিসেবে তিনি যদি ভারতীয় পতাকাকে পদদলিত করে এমন কোনো ছবি তুলতেন, তাহলে বিভিন্ন পরিসরে সেটির অস্তিত্ব পাওয়া যেত। কিন্তু ফেসবুকে প্রচারিত ভাসানীর এই ছবিটির কোনো নির্ভরযোগ্য সোর্স পাওয়া যায়নি। 

বরং ছবিটি রিভার্স ইমেজ সার্চে বিভিন্ন সংবাদমাধ্যমে আব্দুল হামিদ খান ভাসানীর গলায় ফুলের মালাসহ একটি ছবি পাওয়া যায়। এই ছবির সঙ্গে ভাসানীর ভারতের পতাকা পদদলিত করার দাবিতে প্রচারিত ছবির কিছুটা সাদৃশ্য রয়েছে। 

ধারণা করা যায়, এটি এআইয়ের সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হতে পারে। 

এ ছাড়া একাধিক টুলের বিশ্লেষণেও ছবিটি এআই জেনারেটেড বলে ফলাফল পাওয়া যায়। ফলাফলগুলো দেখুন-

সর্বোপরি ফ্যাক্টওয়াচের যাচাইয়ে মাওলানা ভাসানীর ভারতীয় পতাকা পদদলিত করার দাবিতে প্রচারিত ছবিটি বিকৃত বলে চিহ্নিত করা হলো। 

Claim:
মাওলানা ভাসানী ভারতের পতাকা পদদলিত করেছেন

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh