মেসি ও নেইমারের বানোয়াট উক্তি দিয়ে ডিবিসি নিউজের আদলে নকল ফটোকার্ড প্রচার  

32
মেসি ও নেইমারের বানোয়াট উক্তি দিয়ে ডিবিসি নিউজের আদলে নকল ফটোকার্ড প্রচার  
মেসি ও নেইমারের বানোয়াট উক্তি দিয়ে ডিবিসি নিউজের আদলে নকল ফটোকার্ড প্রচার  

গত ৭ জুলাই ফুটবল বিশ্বকাপে মিশর বনাম আর্জেন্টিনার খেলা নিয়ে ডিবিসি নিউজের আদলে দুটি ফটোকার্ড ফেসবুকে ছড়াতে দেখা যাচ্ছে। ব্রাজিলের নেইমার জুনিয়র এবং আর্জেন্টিনার লিওনেল মেসির উক্তি দিয়ে ফটোকার্ড দুটি বানানো হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ডিবিসি এ ধরনের ফটোকার্ড প্রকাশ করেনি। 

    

এ ধরনের পোস্ট দেখুন, এখানে, এখানে। 

প্রথম ফটোকার্ডে নেইমারকে উদ্ধৃত করে লেখা রয়েছে- “মিশরের গোল বাতিল সিদ্ধান্ত সঠিক ছিল। মিশরের প্লেয়ার গেঞ্জি ধরে টান দেওয়া মারাত্মক ফাউল করেছে। ভিএআর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মেসিসহ পুরো আর্জেন্টিনা লাস্ট ২০ মিনিট অস্বাভাবিক ভালো খেলেছে।”  

দ্বিতীয় কার্ডে মেসিকে উদ্ধৃত করে লেখা রয়েছে- “মিশরের গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিল না। ভিএআর এর আবেদন সাথে সাথে করা উচিত ছিল। গোল হওয়ার পরে ভিএআর এর আবেদন করাটা অগ্রহণযোগ্য।” 

কার্ড দুটি পর্যবেক্ষণ করে প্রথমেই চোখে পড়ে নীচের দিকে ডান কর্নারে জেমিনির লোগো। অর্থাৎ এআই ব্যবহার করে বানানো হয়েছে। 

পরবর্তীতে ডিবিসি নিউজের ফেসবুক পেজে অনুসন্ধান করে এ ধরনের ফটোকার্ড পাওয়া যায়নি।

এছাড়া, প্রসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে দেশীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দুই ফুটবলারের এ ধরনের বক্তব্য পাওয়া যায়নি। 

ফলে সঙ্গত কারণে, বানোয়াট উক্তিযুক্ত ফটোকার্ড শেয়ার করা ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।            

Claim:
গত ৭ জুলাই ফুটবল বিশ্বকাপে মিশর বনাম আর্জেন্টিনার খেলা নিয়ে ডিবিসি নিউজের আদলে দুটি ফটোকার্ড ফেসবুকে ছড়াতে দেখা যাচ্ছে। ব্রাজিলের নেইমার জুনিয়র এবং আর্জেন্টিনার লিওনেল মেসির উক্তি দিয়ে ফটোকার্ড দুটি বানানো হয়েছে।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh