যমুনা টিভির নকল ফটোকার্ডে মির্জা আব্বাসের মৃত্যুর গুজব  

120
যমুনা টিভির নকল ফটোকার্ডে মির্জা আব্বাসের মৃত্যুর গুজব  
যমুনা টিভির নকল ফটোকার্ডে মির্জা আব্বাসের মৃত্যুর গুজব  

সম্প্রতি ফেসবুকে যমুনা টিভির ফটোকার্ডের আদলে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এটিতে মির্জা আব্বাসের ছবিসহ লেখা রয়েছে, না ফেরার দেশে চলে গেলেন মির্জা আব্বাস। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, যমুনা টিভি এ ধরনের ফটোকার্ড কিংবা প্রতিবেদন প্রকাশ করেনি, অর্থাৎ আলোচ্য ফটোকার্ডটি নকল। 

   

উল্লেখ্য, গত ১১ মার্চ অসুস্থ হয়ে পড়েন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। এরপর ঢাকার এভারকেয়ার হাসপাতালে দুটি অস্ত্রপাচার শেষে আজ ১৫ মার্চ ১১টা ২৫ মিনিটে উন্নত চিকিৎসার জন্য তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।     

এ ধরনের পোস্টগুলোর কয়েকটি এখানে, এখানে, এখানে, এখানে। 

অনুসন্ধানের শুরুতে যমুনা টিভির ফেসবুক পেজ অনুসন্ধান করে দেখা যায়, আলোচিত ফটোকার্ড প্রকাশ করা হয়নি। মির্জা আব্বাসকে নিয়ে যমুনা টিভির বেশ কয়েকটি ফটোকার্ড রয়েছে। ফটোকার্ডগুলো এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। এখানে আলোচিত ফটোকার্ড টি নেই।   

এছাড়া, আলোচিত ফটোকার্ডটিতে কিছু অসঙ্গতি দেখা যায়, যেগুলো যমুনা টিভির ফটোকার্ডের সঙ্গে মেলে না। যেমন শিরোনামের শেষে দাঁড়ি (।) এবং ফন্টের অমিল। এছাড়া, যমুনা টিভির আসল ফটোকার্ডে তারিখ থাকে, আলোচিত ফটোকার্ডে তারিখ নেই।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে যমুনা টিভি অথবা দেশের মূলধারার অন্যান্য সংবাদমাধ্যমে মির্জা আব্বাসের মৃত্যুর কোনো খবর প্রকাশিত হয়নি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (১৫ মার্চ, দুপুর) মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়া থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর রওনা হওয়া নিয়ে সংবাদমাধ্যমের কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে। 

এই প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ১১ মার্চ বুধবার ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ মার্চ শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দুটি অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। ১৪ মার্চ শনিবার সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে সিঙ্গাপুরের পথে রওনা হয় এয়ার অ্যাম্বুলেন্স। 

দেশের মূলধারার সংবাদমাধ্যমে মির্জা আব্বাসের অসুস্থতার সব খবর বিস্তারিত প্রকাশিত হচ্ছে। 

কাজেই সঙ্গত কারণে বলা যায়, যমুনা টিভির ফটোকার্ডটি নকল। ফলে এ ধরনের ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে ফ্যাক্টওয়াচ।      

Claim:
সম্প্রতি ফেসবুকে যমুনা টিভির ফটোকার্ডের আদলে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এটিতে মির্জা আব্বাসের ছবিসহ লেখা রয়েছে, না ফেরার দেশে চলে গেলেন মির্জা আব্বাস।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh