মির্জা ফখরুল স্ট্রোক করেছেন দাবিতে পুরোনো ভিডিও প্রচার

145
মির্জা ফখরুল স্ট্রোক করেছেন দাবিতে পুরোনো ভিডিও প্রচার
মির্জা ফখরুল স্ট্রোক করেছেন দাবিতে পুরোনো ভিডিও প্রচার

ফেসবুকে সম্প্রতি একটি জনসমাগমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসুস্থ হয়ে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে,  তার স্ট্রোক করার ঘটনা এটি। কিন্তু অনুসন্ধানে জানা যাচ্ছে, ভিডিওটি পুরোনো। ২০২৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে মির্জা ফখরুল অসুস্থ হয়ে পড়েছিলেন। এই পুরোনো ভিডিওকে অনেকেই সাম্প্রতিক ঘটনা ভেবে বিভ্রান্ত হচ্ছেন। 

এসব পোস্টের কমেন্টে অনেকেই তার সুস্থতা কামনা করেছেন, অনেকে দাবি করছেন নির্বাচন দিতে দেরি হওয়ায় তিনি অসুস্থতার ভান করছেন। যেমন Md Harun নামক একজন কমেন্ট করেছেন, “আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুন আমিন”। Md Abdul Hossain কমেন্ট করেছেন, “দ্রুত নির্বাচন দিন, সব ঠিক হয়ে যাবে।”

কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

প্রথমত, গণমাধ্যম এবং অন্যান্য নির্ভরযোগ্য সূত্রে সন্ধান করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রতিক সময়ে স্ট্রোক করেছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে ভাইরাল ভিডিওটি থেকে প্রাসঙ্গিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। পোস্ট করা হয়েছিলো ২০২৪ সালের ১৬ ডিসেম্বর। ক্যাপশন থেকে জানা যায়, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে পড়েন। সকাল ১০টার দিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে তাৎক্ষণিকভাবে সাভার সিএমএইচ-এ ভর্তি করা হয়।

জাতীয় গণমাধ্যম (,,,) থেকেও একই তথ্য জানা যাচ্ছে। তবে সেসময় তিনি স্ট্রোক করেছিলেন এমন কোনো তথ্য কোথাও পাওয়া যায় না।

এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে যে, মির্জা ফখরুলের অসুস্থ হয়ে পড়ার ছয় মাসের পুরোনো ভিডিও ব্যবহার করে তিনি স্ট্রোক করেছেন দাবিতে ছড়ানো হচ্ছে। যা দেখে অনেকেই এটিকে সাম্প্রতিক ঘটনা ভেবে বিভ্রান্ত হচ্ছেন। তাই ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে “বিভ্রান্তিকর” হিসেবে চিহ্নিত করছে।

Claim:
ফেসবুকে সম্প্রতি একটি জনসমাগমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসুস্থ হয়ে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, তার স্ট্রোক করার ঘটনা এটি।

Claimed By:
Facebook Users

Rating:
Mostly false

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh