ইরানের ক্ষেপণাস্ত্রবাহী ট্রাক দাবিতে সংবাদমাধ্যমে এআই ছবি প্রচার 

136
ইরানের ক্ষেপণাস্ত্রবাহী ট্রাক দাবিতে সংবাদমাধ্যমে এআই ছবি প্রচার 
ইরানের ক্ষেপণাস্ত্রবাহী ট্রাক দাবিতে সংবাদমাধ্যমে এআই ছবি প্রচার 

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ইরানে পাহাড়ের গুহা থেকে বের হচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্রের ট্রাক। ছবিটি নিয়ে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, এটি বাস্তব কোনো ছবি নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি একটি ভিডিও থেকে স্ক্রিনশট আকারে ছবিটি সংগ্রহ করা হয়েছে। 

সংবাদমাধ্যমের ফেসবুক পেজে প্রকাশিত এমন পোস্ট দেখুন: নয়া দিগন্ত। 

ফেসবুকের অন্যান্য পেজে প্রচারিত ছবি ও ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

ছবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে টিকটকের একাধিক অ্যাকাউন্টে একটি ভিডিও পাওয়া যায়। এটির সঙ্গে ইরানে পাহাড়ের গুহা থেকে বের হচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্রের ট্রাক বের হওয়ার দাবিতে প্রচারিত ছবিটির হুবহু মিল রয়েছে। টিকটকে প্রচারিত ভিডিওগুলোতে এআই লেবেল যুক্ত করে দেওয়া হয়েছে। এসব ভিডিওগুলো ইরান-ইসরায়েল যুদ্ধে ইরানের শক্তিমত্তার দাবিতে প্রচার হয়েছে। 

ডিপফেক ভিডিও শনাক্তের টুল হাইভ মডারেশন দিয়ে যাচাই করে দেখা যায়, এটি এআই প্রযুক্তি দিয়ে তৈরির সম্ভাবনা ৯৯ দশমিক ৯ শতাংশ।  

এ ছাড়া ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলেও এটি যে এআই দিয়ে তৈরি, সেটি বুঝা যায়। যেমন, ভিডিওটিতে দৃশ্যমান ট্রাকগুলো কোনো চালক ছাড়াই চলতে দেখা যায়। আবার এতে দেখা যাওয়া ঘাস, ট্রাকের ওপর থাকা পতাকার নড়াচড়াও স্বাভাবিক ছিল না। এমন নড়াচড়া সাধারণত কৃত্রিমভাবে তৈরি ভিডিওতে দেখা যায়। 

ফলে এটি নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ভিডিওটি এআই দিয়ে তৈরি। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি এসব ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশটকেই ইরানে পাহাড়ের গুহা থেকে একের পর এক ক্ষেপণাস্ত্রের ট্রাক বের হওয়ার ছবি দাবিতে সংবাদমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। ফলে ফ্যাক্টওয়াচ ছবিটিকে বিকৃত হিসেবে শনাক্ত করছে। 

Claim:
ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ইরানে পাহাড়ের গুহা থেকে বের হচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্রের ট্রাক।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh