আদালতে পুলিশের উপস্থিতিতে আসামীকে আঘাতের ভিডিওটি এআই দিয়ে তৈরি

246
আদালতে পুলিশের উপস্থিতিতে আসামীকে আঘাতের ভিডিওটি এআই দিয়ে তৈরি
আদালতে পুলিশের উপস্থিতিতে আসামীকে আঘাতের ভিডিওটি এআই দিয়ে তৈরি

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ছোট একটি ভিডিও ক্লিপে দেখা যায়, হ্যান্ডকাফ পরা একজন আসামিকে নিয়ে দাঁড়িয়ে আছেন দুইজন পুলিশ সদস্য। এ সময় পেছন থেকে এক তরুণ লাঠি জাতীয় কিছু নিয়ে এসে হ্যান্ডকাফ পরা ব্যক্তির মাথায় আঘাত করলে তিনি উল্টো হয়ে পড়ে যান। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, আদালত প্রাঙ্গণে মব হ্যান্ডকাফ পরা ওই ব্যক্তির ওপর আক্রমণ করেছে। ভিডিওটি নিয়ে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, এটি একটি ছবি থেকে এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণে এটির ডানপাশের নিচে ‘Minimax|hailuoai’ লেখা একটি ওয়াটার মার্ক বা জলছাপ দেখা যায়।

এই জলছাপ ধরে খুঁজে দেখা যায়, এটি এআই দিয়ে কনটেন্ট তৈরির একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যেকোনো ছবি আপলোড করে প্রম্পট (Prompt) বা চাহিদা অনুযায়ী নির্দেশনা দিয়ে সেই ছবি থেকে ভিডিও তৈরি করা যায়। আদালত প্রাঙ্গণে হ্যান্ডকাফ পরা ব্যক্তির ওপর হামলার ভিডিওটিও এভাবেই তৈরি।

যেই ছবি থেকে এই ভিডিওটি তৈরি হয়েছে, সেটি নিয়ে রিভার্স ইমেজ সার্চে দৈনিক ইনকিলাবের একটি প্রতিবেদন পাওয়া যায়। গত ১৯ জুন এটি প্রকাশিত হয়।

প্রতিবেদন থেকে পাওয়া তথ্য মতে, হ্যান্ডকাফ পরা ওই ব্যক্তির নাম জুনেল মিয়া। তিনি মৌলভীবাজারের কুলাউড়ার  স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুম হত্যা মামলার একমাত্র আসামী।

তাকে গত ১৯ জুন (বৃহস্পতিবার)  মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ৫নং আমলি আদালতে তোলা হয়। তবে এই সময়ে তার ওপর আক্রমণের কোনো তথ্য কোনো সংবাদমাধ্যম সূত্রে পাওয়া যায়নি।

ফলে সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ দাবিটিকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে।

Claim:
ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, আদালত প্রাঙ্গণে মব হ্যান্ডকাফ পরা ওই ব্যক্তির ওপর আক্রমণ করেছে।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh