ভিডিওটি কলকাতায় মসজিদে হামলার নয় 

96
ভিডিওটি কলকাতায় মসজিদে হামলার নয় 
ভিডিওটি কলকাতায় মসজিদে হামলার নয় 

ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, 'কলকাতা শহরের বিভিন্ন মসজিদে বিজেপির হামলায় পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে।' দাবিটির সঙ্গে যুক্ত ভিডিওটিতে দেখা যায়, একদল লোক একটি স্থাপনায় ভাঙচুর করছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটিতে দৃশ্যমান স্থাপনাটি কোনো মসজিদ নয়। এটি আসলে তৃণমূল কংগ্রেসের নেতা জাহাঙ্গীর খানের অফিস ভাঙচুরের ঘটনা।

ফেসবুকে প্রচারিত দাবিগুলো দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

ভিডিওটি থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের ৫ মে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। যেখানে আলোচিত ফুটেজটি রয়েছে। প্রতিবেদনটিতে ফুটেজটি সম্পর্কে বলা হয়, এটি পশ্চিমবঙ্গের ফলতা এলাকায় তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের অফিস ভাঙচুরের দৃশ্য। 

ভারতীয় অনলাইন নিউজ পোর্টাল ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন থেকেও জানা যায়, এটি পশ্চিমবঙ্গে বিজেপি সমর্থকদের তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের অফিস ভাঙচুরের ঘটনা। 

একই ঘটনা নিয়ে ভারতীয় অন্যান্য সংবাদমাধ্যম ও সাংবাদিকদের প্রকাশিত প্রতিবেদন ও সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।   

ফলে এটি নিশ্চিত হওয়া যায়, নির্বাচন পরবর্তী সময়ে কলকাতায় বিভিন্ন মসজিদে বিজেপির হামলা দাবিতে প্রচারিত ভিডিওটি মূলত তৃণমূল কংগ্রেসের নেতা জাহাঙ্গীর খানের অফিস। তাই ফ্যাক্টওয়াচ এই পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
কলকাতা শহরের বিভিন্ন মসজিদে বিজেপির হামলায় পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh