নাসীরুদ্দীন পাটওয়ারী গ্রেফতারের গুজব 

42
নাসীরুদ্দীন পাটওয়ারী গ্রেফতারের গুজব 
নাসীরুদ্দীন পাটওয়ারী গ্রেফতারের গুজব 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতার করা হয়েছে দাবিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওটিতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিবেষ্টিত অবস্থায় দেখা যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতারের দাবিটি সঠিক নয়। গত ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের দিনের একটি ফুটেজ শেয়ার করে এই দাবি করা হচ্ছে।

এই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

দাবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে এনডিসি নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিও পাওয়া যায়। এটির সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতারের দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। এনডিসি নামের পেইজটিতে গত ১২ ফেব্রুয়ারি ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশন অনুযায়ী, এটি হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারীকে সেনাবাহিনীর সদস্যদের উদ্ধারের ভিডিও। 

পেইজটিতে ১২ ফেব্রুয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর এই ঘটনা নিয়ে আরও একটি ভিডিও আপলোড করা হয়। এসব পোস্টের ক্যাপশনে বলা হয়, ভোটকেন্দ্র পরিদর্শন করতে গিয়ে হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী। ভিডিওটি দেখুন এখানে। 

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, নির্বাচনের দিন ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন এই আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। কেন্দ্রে প্রবেশ করতেই হামলার শিকার হন বলে অভিযোগ জানিয়েছেন তিনি। 

অনুসন্ধানে দেখা যাচ্ছে, নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতারের দাবিতে প্রচারিত ভিডিওটি এই ঘটনার। এ ছাড়া কোনো সংবাদমাধ্যম সূত্রে তাকে গ্রেফতারের দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি। বরং, নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড ফেসবুক পেজ সূত্রে দেখা যায়, তিনি তার স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।  

এসব বিবেচনায় ফ্যাক্টওয়াচ নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতারের দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
নাসীরুদ্দীন পাটওয়ারী গ্রেফতার

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh