নাসীরুদ্দীন পাটওয়ারীর বাসায় টাকার বস্তা পাওয়ার দাবিটি ভিত্তিহীন

128
নাসীরুদ্দীন পাটওয়ারীর বাসায় টাকার বস্তা পাওয়ার দাবিটি ভিত্তিহীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর বাসায় টাকার বস্তা পাওয়ার দাবিটি ভিত্তিহীন

সম্প্রতি ফেসবুকে কয়েকটি ছবিসহ দাবি করা হচ্ছে, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বাসায় চার বস্তা টাকা পাওয়া গেছে। পোস্টগুলোতে হাতকড়া পরা পাটওয়ারীর ছবি রয়েছে। অর্থাৎ টাকার বস্তা পাওয়ার পর র‍্যাবের হাতে তিনি ধরাও পড়েছেন, এ ধরণের ইঙ্গিত করা হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, দুই র‍্যাব সদস্যের মাঝখানে নাসীরুদ্দীন পাটওয়ারীর ছবিটি অন্য একটি ছবি থেকে এডিট করে বানানো। মূলধারার সংবাদমাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীর বাসায় টাকার বস্তা পাওয়া অথবা তার গ্রেফতার হওয়ার খবর খুঁজে পাওয়া যায় না। 

এ ধরণের পোস্টগুলোর কয়েকটি এখানে, এখানে, এখানে।   

অনুসন্ধানের শুরুতে আলোচিত ছবিটির যে অংশে ‘হাতকড়া পড়া নাসীরুদ্দীন পাটওয়ারীর দুই পাশে দুই র‍্যাব’ সেই অংশের রিভার্স ইমেজ সার্চে ‘The Wall Sreet Journal’ এর একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনের সঙ্গে একটি ছবি যুক্ত রয়েছে। এই ছবির ক্যাপশনে লেখা- “মার্কিন ব্লগারকে চাপাতি দিয়ে হত্যার ঘটনায় ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর ফারাবি শাফিউর রহমানকে আলোকচিত্রীদের সামনে উপস্থাপন করা হয়।” এই ছবিটিতে ফারাবির দুই পাশে যে দুইজন র‍্যাব সদস্য তার হাত ধরে আছেন, সেই দুইজনকেই নাসিরুদ্দিন পাটোয়ারির দুইপাশে একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দুটি ছবির পেছনে থাকা লেখাতেও সাদৃশ্য রয়েছে। এই ছবির ফারাবি অংশটি কেটে নাসীরুদ্দীন পাটওয়ারীর ছবি বসানো হয়েছে বলে প্রতীয়মান হয়।  

পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে বিডি নিউজের একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনেও র‍্যাবের সঙ্গে ফারাবির ছবি যুক্ত রয়েছে। যেটির সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারীর ছবিটির ব্যাকগ্রাউন্ডের মিল রয়েছে। 

এছাড়া, মূলধারার সংবাদমাধ্যম অনুসন্ধান করে নাসীরুদ্দীন পাটওয়ারীর বাসায় টাকার বস্তা পাওয়া অথবা তার গ্রেফতার হওয়ার খবর পাওয়া যায় না। 

ফলে সঙ্গত কারণে, নাসীরুদ্দীন পাটওয়ারীর বাসায় টাকার বস্তা পাওয়া এবং তার গ্রেফতার হওয়ার দাবিযুক্ত ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ। 

Claim:
সম্প্রতি ফেসবুকে  কয়েকটি ছবিসহ দাবি করা হচ্ছে, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বাসায় চার বস্তা টাকা পাওয়া গেছে। পোস্টগুলোতে হাতকড়া পরা পাটওয়ারীর ছবি রয়েছে। অর্থাৎ টাকার বস্তা পাওয়ার পর র‍্যাবের হাতে তিনি ধরাও পড়েছেন, এ ধরণের ইঙ্গিত করা হচ্ছে।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh