জামায়াতকে নিয়ে সারোয়ার তুষারের মন্তব্য দাবিতে ভাইরাল ফটোকার্ডটি ভুয়া

74
জামায়াতকে নিয়ে সারোয়ার তুষারের মন্তব্য দাবিতে ভাইরাল ফটোকার্ডটি ভুয়া
জামায়াতকে নিয়ে সারোয়ার তুষারের মন্তব্য দাবিতে ভাইরাল ফটোকার্ডটি ভুয়া

ফেসবুকে দৈনিক কালের কণ্ঠের নাম ও লোগোযুক্ত  একটি ফটোকার্ড প্রচার করা  হচ্ছে। এতে দাবি করা হচ্ছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জামায়াতে ইসলামীকে জঙ্গি সংগঠন বলেছেন। তুষারকে উদ্ধৃত করে ফটোকার্ডটিতে লেখা, 'জামায়াত ইসলাম সব জায়গায় মাফিয়াগিরির প্রচেষ্টা চালাচ্ছে: এরা ইসলামিক দল নয় জঙ্গি সংগঠন এনসিপি।' ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায়, কালের কণ্ঠ এমন কোনো ফটোকার্ড প্রচার করেনি।

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে । 

ভাইরাল ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের নাম ও লোগো রয়েছে। ফটোকার্ডটি প্রকাশের তারিখ ২০ অক্টোবর। এতে সারোয়ার তুষারের ছবিও রয়েছে। এসব সূত্রে কালের কণ্ঠের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ খুঁজে সারোয়ার তুষারের  এমন বক্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড, সংবাদ খুঁজে পাওয়া যায় না।

জামায়াতকে নিয়ে সারোয়ার তুষারের মন্তব্য দাবিতে ভাইরাল ফটোকার্ডটি ভুয়া (বামে), কালের কণ্ঠের আসল ফটোকার্ড (ডানে)

তবে কালের কণ্ঠের  ফেসবুক পেজে গত ২০ অক্টোবর (সোমবার)  সারোয়ার তুষারের ছবিযুক্ত ভিন্ন একটি ফটোকার্ড পাওয়া যায়। এটির  শিরোনাম, “বাস্তবায়ন পদ্ধতি ছাড়া জুলাই সনদের কোনো মূল্য নেই : সারোয়ার তুষার।”  এই ফটোকার্ডের সঙ্গে যুক্ত প্রতিবেদনটিতে বলা হয়েছে, সারোয়ার তুষার জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ ছাড়া প্রতিবেদনটিতে রাজনৈতিক দল জামায়াতে ইসলামী নিয়ে তার কোন বক্তব্য খুঁজে পাওয়া যায় না। 

এ ছাড়া ফটোকার্ডটির বাক্যগঠন এলোমেলো ও এতে বিরামচিহ্নের ব্যবহারে ভুল লক্ষ্য করা যায়। যা সাধারণত প্রতিষ্ঠিত কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ডে দেখা যায় না। 

ফলে এটি নিশ্চিত হওয়া যায়,  জামায়াতে ইসলামীকে সরোয়ার তুষারের জঙ্গি সংগঠন উল্লেখ করে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড। কালের কণ্ঠের নাম ও লোগো ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এই ফটোকার্ডগুলোকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে। 

/শিবলী সাদিক সিফাত

Claim:
ফেসবুকে দৈনিক কালের কণ্ঠের নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। এতে দাবি করা হচ্ছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জামায়াতে ইসলামীকে জঙ্গি সংগঠন বলেছেন। তুষারকে উদ্ধৃত করে ফটোকার্ডটিতে লেখা, 'জামায়াত ইসলাম সব জায়গায় মাফিয়াগিরির প্রচেষ্টা চালাচ্ছে: এরা ইসলামিক দল নয় জঙ্গি সংগঠন এনসিপি।'

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh