নুসরাত ইমরোজ তিশার নামে ভাইরাল বক্তব্যটি ভিত্তিহীন

16
নুসরাত ইমরোজ তিশার নামে ভাইরাল বক্তব্যটি ভিত্তিহীন
নুসরাত ইমরোজ তিশার নামে ভাইরাল বক্তব্যটি ভিত্তিহীন

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু পোস্টে নুসরাত ইমরোজ তিশাকে উদ্ধৃত করে বলা হচ্ছে, “আমার স্বামী কোনো অপকর্মের সাথে জড়িত না। তাকে যে দেশত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এটা তারেক রহমানের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ।" কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে তিশার নামে ছড়িয়ে পড়া এই তথ্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। মূলধারার সংবাদমাধ্যম কিংবা তিশার সোশ্যাল হ্যান্ডেলেও এমন কোনো বক্তব্য খুঁজে পায়নি ফ্যাক্টওয়াচ। বিষয়টি নিশ্চিত হতে তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তার পক্ষ থেকে জানানো হয় যে, তিনি এমন কোনো মন্তব্য করেননি।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ফেসবুকে প্রচারিত পোস্টগুলোতে নুসরাত ইমরোজ তিশাকে উদ্ধৃত করে বক্তব্যটি প্রচার করা হলেও সেখানে কোনো সুনির্দিষ্ট সংবাদমাধ্যম, সাক্ষাৎকার বা সূত্রের উল্লেখ করা হয়নি। কোনো তথ্যসূত্র ছাড়াই কেবল একটি উদ্ধৃতি হিসেবে এটি ছড়িয়ে পড়ছে।

মূলধারার কোনো সংবাদমাধ্যম বা অন্য কোনো​ নির্ভরযোগ্য সূত্রে তিশার এমন কোনো বিবৃতি খুঁজে পাওয়া যায়নি। তিশার ভেরিফায়েড সোশ্যাল হ্যান্ডেলগুলোতেও সাম্প্রতিক সময়ে এই ধরনের কোনো পোস্ট পাওয়া যায়নি।

​পরবর্তীতে এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য সরাসরি নুসরাত ইমরোজ তিশার সাথে যোগাযোগ করা হলে তার পক্ষ থেকে ফ্যাক্টওয়াচকে নিশ্চিত করা হয়েছে যে, ছড়িয়ে পড়া এই বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন। ফেসবুকে প্রচার করা এই কথার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই বলে জানান তিনি।

অর্থাৎ, নুসরাত ইমরোজ তিশার নামে ছড়িয়ে পড়া বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন। তাই সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ এই পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু পোস্টে নুসরাত ইমরোজ তিশাকে উদ্ধৃত করে বলা হচ্ছে, “আমার স্বামী কোনো অপকর্মের সাথে জড়িত না। তাকে যে দেশত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এটা তারেক রহমানের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ।”

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh