সম্প্রতি ভারত থেকে আসা পাহাড়ি ঢল এবং দেশে ভারী বর্ষণের কারণে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার কিছু এলাকা প্লাবিত হয়েছে। এই প্রেক্ষিতে, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বন্যা পরিস্থিতির দৃশ্য দাবিতে কিছু ছবি ফেসবুকে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিগুলো ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বন্যা পরিস্থিতির নয় বরং দুইটি ভিন্ন জায়গা থেকে নেয়া।
অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আলোচিত ছবিগুলোর সত্যতা যাচাই করা হয়। অনুসন্ধানে গত ৫ অক্টোবর, ২০২৪ এর ভারতীয় গণমাধ্যম The Assam Tribune এর একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায় সম্প্রতি ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ গারো পাহাড় জেলায় বৃষ্টিপাতের ফলে ভূমিধ্বস ও বন্যার ঘটনা ঘটে। প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাথে হালুয়াঘাটের বন্যার ছবি হিসেবে প্রচারিত প্রথম ছবিটির হুবাহু মিল রয়েছে।
সে সাথে Highland Post নামক আরেকটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়। সে প্রতিবেদনে একই ছবি ব্যবহার করা হয়েছে।
আলোচিত ছবিগুলোর দ্বিতীয়টি হালুয়াঘাটের সাম্প্রতিক বন্যার নয়, বরং এটি ২০২৩ সালের একটি ছবি। ওই সময় টানা বৃষ্টি, উজান থেকে আসা ঢল এবং জোয়ারের কারণে চট্টগ্রাম ও বান্দরবানের আশপাশের এলাকা প্লাবিত হয়েছিল। এই বিষয়ে The Business Standard বাংলা গত ৮ অগাস্ট, ২০২৩ সালে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে আলোচিত দ্বিতীয় ছবিটির সন্ধান পাওয়া যায়।
সুতরাং, নিশ্চিতভাবেই দেখা যাচ্ছে ফেসবুকে প্রচারিত ছবিগুলো ৩ অক্টোবর, ২০২৪ রাত থেকে শুরু হওয়া ময়মনসিংহের তিন উপজেলায় বন্যা পরিস্থিতির নয় বরং ভিন্ন স্থানের ছবি। তাই ফ্যাক্টওয়াচ ভাইরাল পোস্টগুলোকে বিভ্রান্তিকর হিসেবে সাব্যস্ত করছে।
No Factcheck schema data available.
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh