অস্ত্রধারী ব্যক্তিদের পুরোনো ছবিকে সাম্প্রতিক ঘটনা দাবিতে অপপ্রচার

306
অস্ত্রধারী ব্যক্তিদের পুরোনো ছবিকে সাম্প্রতিক ঘটনা দাবিতে অপপ্রচার
অস্ত্রধারী ব্যক্তিদের পুরোনো ছবিকে সাম্প্রতিক ঘটনা দাবিতে অপপ্রচার

ফেসবুকে প্রকাশ্যে অস্ত্রধারী কয়েকজন ব্যক্তির কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে যেখানে দাবি করা হচ্ছে এগুলো সাম্প্রতিক ঘটনার ছবি। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে ছবিগুলো ২০১৮ সালের। অর্থাৎ পুরোনো ছবিকে সাম্প্রতিক ঘটনার ছবি বলে করা হচ্ছে। ফ্যাক্টওয়াচ এ সংক্রান্ত পোস্টকে “মিথ্যা” সাব্যস্ত করছে।

গুজবের উৎস

১৫ ফেব্রুয়ারি থেকে পোস্টটি ফেসবুকে শেয়ার করা হচ্ছে।

কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

পোস্টে সংযুক্ত ছবিগুলো রিভার্স ইমেজ সার্চ করা হয়। এর মধ্যে একটি ছবি পাওয়া যায় দৈনিক প্রথম আলোর ২০১৮ সালের ২০ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে। জানা যাচ্ছে, সেসময় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করছিলেন। তখন অতর্কিতভাবে সাদা পোশাকের পুলিশ অস্ত্রহাতে তাদের ধাওয়া করে।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘A K M Wahiduzzaman’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত একটি পোস্টে আলোচ্য ছবিগুলো পাওয়া যাচ্ছে। ক্যাপশনে লিখেছেন – ‘‘ছবিগুলো অনেক দিন যাবত সেভ করে রেখেছি। এই ছবি থেকে অস্ত্রধারী লোকগুলোকে চিহ্নিত করতে সাহায্য করুন প্লিজ। সেই সাথে এদের পোস্টিং এখন কোথায়, সেটাও উল্লেখ করুন।” 

আলোচ্য ফেসবুক পোস্টের ছবি

A K M Wahiduzzaman-এর আপলোড করা ছবি

Shafiqur Rahman Mithu-এর আপলোড করা ছবি

এদিকে “Shafiqur Rahman Mithu” নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০১৮ সালে প্রকাশিত একটি পোস্টেও আলোচ্য ছবিগুলো খুঁজে পাওয়া যাচ্ছে। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ছবিগুলো সাম্প্রতিক নয়। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “মিথ্যা” সাব্যস্ত করছে।

No Factcheck schema data available.

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh