মার্কিন হেলিকপ্টারের ধাক্কায় বাংলাদেশি বিমান বিধ্বস্তের দাবিটি ভুয়া

238
মার্কিন হেলিকপ্টারের ধাক্কায় বাংলাদেশি বিমান বিধ্বস্তের দাবিটি ভুয়া
মার্কিন হেলিকপ্টারের ধাক্কায় বাংলাদেশি বিমান বিধ্বস্তের দাবিটি ভুয়া

ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, চট্টগ্রাম বিমানবন্দরে আমেরিকান সেনাবাহিনীর হেলিকপ্টারের ধাক্কায় বাংলাদেশের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। একই ভিডিও দিয়ে কোনো কোনো পোস্টে দাবি করা হয়েছে, এটি কক্সবাজার বিমানবন্দরে আমেরিকান সামরিক বিমানে অগ্নিকাণ্ডের দৃশ্য। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, এসব দাবিতে প্রচারিত ভিডিওটি মূলত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ডামি বিমানে অগ্নি নিরাপত্তা মহড়া। এই বছরের ২৬ ফেব্রুয়ারি বিমানবন্দরটিতে এই মহড়ার আয়োজন করা হয়।

আলোচিত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে। 

দাবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হুবহু একটি ভিডিও পাওয়া যায়। গত ২৬ ফেব্রুয়ারি এটি ইউটিউবে প্রচার করা হয়। এই ভিডিওর সঙ্গে চট্টগ্রাম বিমানবন্দরে আমেরিকান সেনাবাহিনীর হেলিকপ্টারের ধাক্কায় বাংলাদেশের বিমান বিধ্বস্ত হওয়ার দাবিতে প্রচারিত ফুটেজটির মিল রয়েছে। 

ফেসবুকে প্রচারিত ভিডিওটি মূলত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ডামি বিমানে অগ্নি নিরাপত্তা মহড়া।

যমুনা টিভির ইউটিউব চ্যানেল থেকে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নি নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়া সম্পন্নের উদ্দেশ্যে একটি ডামি বা নকল বিমানে অগ্নিসংযোগ করা হয়।

এই মহড়া নিয়ে ওই সময় দেশের একাধিক সংবাদমাধ্যমে ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে। 

প্রসঙ্গত, চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ৭ দিনব্যাপী “অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’’ নামে একটি যৌথ মহড়ার আয়োজন করা হয়৷

এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার ও প্যাসিফিক এয়ার ফোর্সের দুইটি সি-১৩০জে পরিবহন বিমান এবং বাংলাদেশ বিমান বাহিনীর মোট ১৫০ জন সদস্য ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ৯২ জন সদস্য অংশগ্রহণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) তথ্যানুযায়ী, এটি গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শেষ হয়েছে। 

এই মহড়া চলাকালে চট্টগ্রামের বিমানবন্দরে আমেরিকান সেনাবাহিনীর হেলিকপ্টারের ধাক্কায় বাংলাদেশের কোনো বিমান দুর্ঘটনায় পড়ার কোনো তথ্য সংবাদমাধ্যমসহ নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।

তাই ফ্যাক্টওয়াচ এমন দাবিগুলোকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে।

Claim:
ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, চট্টগ্রাম বিমানবন্দরে আমেরিকান সেনাবাহিনীর হেলিকপ্টারের ধাক্কায় বাংলাদেশের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। একই ভিডিও দিয়ে কোনো কোনো পোস্টে দাবি করা হয়েছে, এটি কক্সবাজার বিমানবন্দরে আমেরিকান সামরিক বিমানে অগ্নিকাণ্ডের দৃশ্য।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh