ফেসবুকে ২১ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি ভারতের মুসলিম উচ্ছেদ ও মসজিদ ভাঙার ভিডিও। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি বাংলাদেশেরই। সেপ্টেম্বরে পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মোস্তফা কামালের বাড়িতে ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা। এটি সে ঘটনার ভিডিও।
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চে সিএইচডি২৪নিউজ (ChdNews24) নামে একটি ফেসবুক পেজে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। গত ২০ সেপ্টেম্বর পোস্ট করা ভিডিওতে একই কাঠামোটি একদল জনতার হাতে ভাঙচুরের শিকার হতে দেখা যায়। ক্যাপশন অনুযায়ী, বাড়িটি বাংলাদেশের পাবনা জেলার এক হত্যা মামলার অভিযুক্ত ব্যক্তির।
এসব প্রতিবেদন অনুযায়ী, পাবনা জেলায় ১০ বছর বয়সী এক মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে পুলিশ মোস্তফা কামাল ও মোহাম্মদ ইয়াসিন নামে দুজনকে গ্রেপ্তার করে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ক্ষোভের জন্ম দেয়, এবং পরপর দুই দিন জনতা কামালের বাড়িতে ভাঙচুর চালায়। এসব প্রতিবেদনের কোনোটিতেই স্থাপনাটিকে মসজিদ বলা হয়নি।
সুতরাং স্পষ্ট যে, বাংলাদেশের ভিন্ন ঘটনার একটি ভিডিও ভারতে মসজিদ ভাঙার দৃশ্য হিসেবে প্রচার করা হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
Claim: ফেসবুকে ২১ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি ভারতের মুসলিম উচ্ছেদ ও মসজিদ ভাঙার ভিডিও। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি বাংলাদেশেরই। সেপ্টেম্বরে পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মোস্তফা কামালের বাড়িতে ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা। এটি সে ঘটনার ভিডিও।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh