ভারতে পূজা মণ্ডপে মুসলিম নারীকে পিটিয়ে মারার দাবিতে এডিটেড ফটোকার্ড 

41
ভারতে পূজা মণ্ডপে মুসলিম নারীকে পিটিয়ে মারার দাবিতে এডিটেড ফটোকার্ড 
ভারতে পূজা মণ্ডপে মুসলিম নারীকে পিটিয়ে মারার দাবিতে এডিটেড ফটোকার্ড 

ফেসবুকে বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজের নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ড শেয়ার করে দাবি করা হচ্ছে, ‘ভারতে পুজা মন্ডপে মুসলিম মহিলা যাওয়ার কারণে হিন্দুরা পিটিয়ে হত্যা করেছে।’ ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, ফটোকার্ডটি এডিটেড। চ্যানেলটির ভিন্ন আরেকটি ফটোকার্ড এডিট করে এটি বানানো হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট এখানে, এখানে।

দাবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে ডিবিসি নিউজের ভেরিফায়েড ফেসবুক পেজে একই ছবিযুক্ত আরেকটি ফটোকার্ড পাওয়া যায়। গতকাল রোববার (১৮ অক্টোবর) সংবাদমাধ্যমটি ফটোকার্ডটি পোস্ট করে। এই ফটোকার্ডটির শিরোনাম, ‘গাইবান্ধায় পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে নারী আনসার সদস্যের মৃত্যু।’

দেশীয় আরও বেশ কিছু সংবাদমাধ্যমেও একই ছবিযুক্ত আরও প্রতিবেদন পাওয়া যায়। দেখুন এখানে, এখানে৷ 

এসব প্রতিবেদন থেকে জানা যায়, গাইবান্ধায় সাদুল্লাপুর উপজেলায় দুর্গাপূজার মণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পারভীন বেগম (৪৫) নামে এক নারী আনসার সদস্য মারা গেছেন। রবিবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বাংলাদেশ আনসার ও ভিডিপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও এই নারী আনসার সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। 

অর্থাৎ বাংলাদেশ আনসার ও ভিডিপির একজন সদস্যের দায়িত্ব পালনকালে মৃত্যুর ঘটনায় প্রকাশিত সংবাদের ফটোকার্ড এডিট করে ভিন্ন দাবিতে প্রচার করা হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
ফেসবুকে বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজের নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ড শেয়ার করে দাবি করা হচ্ছে, ‘ভারতে পুজা মন্ডপে মুসলিম মহিলা যাওয়ার কারণে হিন্দুরা পিটিয়ে হত্যা করেছে।’

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh