ভিডিওটি শ্রমিক আন্দোলনে টাকা দেওয়ার নয়, ইনকিলাব মঞ্চের কর্মসূচির 

14
ভিডিওটি শ্রমিক আন্দোলনে টাকা দেওয়ার নয়, ইনকিলাব মঞ্চের কর্মসূচির 
ভিডিওটি শ্রমিক আন্দোলনে টাকা দেওয়ার নয়, ইনকিলাব মঞ্চের কর্মসূচির 

চলমান পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, শ্রমিক আন্দোলনে টাকা দিয়ে লোক ভাড়া করে আনা হয়েছে। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, এটির সঙ্গে চলমান শ্রমিক আন্দোলনের কোনো সম্পর্ক নেই। ভিডিওটি ইনকিলাব মঞ্চ নামে একটি সাংস্কৃতিক প্লাটফর্মের। এটি গত ২৬ অক্টোবর প্লাটফর্মটির পেজে আপলোড করা হয়েছিল। 

এমন কিছু পোস্টের লিংক এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে। 

ভিডিওটি ভিন্ন দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে একটি পোস্ট দেন। এতে  তিনি লিখেন, ‘দিল্লিতে নবনিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার ইনকিলাব মঞ্চ এর পেইজ থেকে ভিডিও নামিয়ে শ্রমিক আন্দোলনে টাকা দেওয়ার ভিডিও বলে পোস্ট দিয়েছে।’ 

ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে পাওয়া যায়। গত ২৬ অক্টোবর পেজটিতে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে একজনের মন্তব্য উদ্ধৃত করে লেখা, ‘রেজাল্ট ভালো হইলে মিষ্টি কেনার টাকা পুরোটা মার্চ ফর ইনসাফে দিয়ে দিব।’ 

উল্লেখ্য, ‘মার্চ ফর ইনসাফ’ ইনকিলাব মঞ্চের দেশব্যাপী নেওয়া একটি কর্মসূচি। 

এসব তথ্যের ভিত্তিতে এটি স্পষ্ট যে, আলোচিত ভিডিওটির সঙ্গে চলমান গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এটি ইনকিলাব মঞ্চের ভিন্ন প্রোগ্রামের ভিডিও। তাই ফ্যাক্টওয়াচ পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
শ্রমিক আন্দোলনে টাকা দিয়ে লোক ভাড়া করে আনা হয়েছে

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh