ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারতের উর্ধতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন। শেয়ারকৃত ভিডিওতে শেখ হাসিনাকে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে সাক্ষাৎ করতে দেখা যাচ্ছে। ২০২০ সালের ৩১ আগস্ট প্রণব মুখার্জি মারা গেছেন। এটি সাম্প্রতিক কোনো ভিডিও নয়। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি ২০১৭ সালের।
ভিডিওটির কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে দেখা যায় প্রেসিডেন্ট অব ইন্ডিয়া নামে একটি ইউটিউব চ্যানেলে ৯ এপ্রিল ২০১৭ তারিখে হুবহু একই ভিডিও পোস্ট করা আছে। ক্যাপশনে লেখা আছে ভারতের রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গেছেন। রাষ্ট্রপতি ভবনে তাদের এই সাক্ষাৎ হয়েছে।
মূল ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে বাংলা ট্রিবিউনের একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০১৭ সালের ৯ এপ্রিল প্রকাশিত এই প্রতিবেদন থেকে জানা যায়, ওই সময় শেখ হাসিনা ভারত সফর করেছেন।
উল্লেখ্য, ৩১ অগাস্ট ২০২০ তারিখে প্রণব মুখার্জি মারা গেছেন। সঙ্গত কারণে এটি সাম্প্রতিক কোনো ভিডিও নয়।
তাই তথ্য-প্রমাণের ভিত্তিতে এমন পোস্টগুলোকে মিথ্যা চিহ্নিত করা হয়েছে।
Claim: ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারতের উর্ধতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh