সম্প্রতি ফেসবুকে বিশাল জনসমাগমের একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, দিল্লির বুকে জুলাই নেমে এসেছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এ বছরের জুলাই মাসে ভারতের পুরীতে রথযাত্রার ভিডিও এটি।
ভিডিওটির কয়েকটি কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে ‘বীরভূম পোর্টাল‘ নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিও পাওয়া যায়। ক্যাপশনে বলা হয়েছে, “পুরীর রথযাত্রায় পদপিষ্ট অন্তত ১২০ পুণ্যার্থী, হাসপাতালে আহতরা!”। এ বছরের ১৬ জুলাই আপলোড করা এই ভিডিওর সঙ্গে আলোচ্য ভিডিওটির মিল রয়েছে।
আরও অনুসন্ধানে ইনস্টাগ্রামে একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওর ক্যাপশনে ‘Puri Shree jagannath tample’ লেখা। তুলনামূলক স্পষ্ট এই ভিডিওর সঙ্গে আলোচ্য ভিডিওর মিল রয়েছে।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদন থেকে জানা যায়, ১৬ জুলাই পুরীর রথযাত্রায় ভিড়ের চাপে অন্তত ২ জনের মৃত্যু এবং ৭৮ জন আহত হয়েছেন।
এছাড়া, ভারতের ফ্যাক্টচেক প্রতিষ্ঠান ‘Factly’র একটি প্রতিবেদন থেকে জানা যায়, আলোচ্য ভিডিওটি দিল্লির চলমান আন্দলেন নয়, গত জুলাই মাসে পুরীর রথযাত্রার।
কাজেই ভিডিওর সঙ্গে ভারতের চলমান আন্দোলনের সম্পর্ক নেই। ফলে সঙ্গত কারণে এ ধরনের পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।
Claim: সম্প্রতি ফেসবুকে বিশাল জনসমাগমের একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, দিল্লির বুকে জুলাই নেমে এসেছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh