র‍্যালিটি ভারতের চলমান আন্দোলনের নয়, ২০২১ সালের কৃষক আন্দোলনের 

49
র‍্যালিটি ভারতের চলমান আন্দোলনের নয়, ২০২১ সালের কৃষক আন্দোলনের 
র‍্যালিটি ভারতের চলমান আন্দোলনের নয়, ২০২১ সালের কৃষক আন্দোলনের 

ট্র্যাক্টরসহ বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে র‍্যালির একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ক্যাপশনে বলা হচ্ছে ট্র্যাক্টর নিয়ে দিল্লির যন্তর মন্তরে যাচ্ছেন আন্দোলনকারীরা। কোনো কোনো পোস্টের ক্যাপশনে স্পষ্ট করেই বলা হচ্ছে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির র‍্যালি এটি। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ২০২১ সালের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ভারতের নতুন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদরত কৃষকদের ট্র্যাক্টর র‍্যালির ভিডিও এটি। 

এ ধরনের পোস্টগুলোর কয়েকটি এখানে, এখানে, এখানে ও এখানে। 

অনুসন্ধানের শুরুতে আলোচ্য ভিডিওটির কয়েকটি কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে ইনস্টাগ্রামের একটি পোস্ট পাওয়া যায়। ২০২১ সালের ২৬ জানুয়ারি আপলোড করা র‍্যালির একটি ভিডিওর সঙ্গে ক্যাপশনে বলা হয়, ভারতের নতুন দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি। এই ভিডিওটির সঙ্গে আলোচ্য র‍্যালির মিল রয়েছে। 

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ইন্ডিয়া টুডের একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে বলা হয়, ২৬ জানুয়ারি নতুন কৃষি আইনের বিরুদ্ধে বড় ট্র্যাক্টর র‍্যালির আগে, আন্দোলনের কেন্দ্রবিন্দু সিংঘু সীমান্ত থেকে প্রতিবাদী কৃষকরা আজ সকালে পুলিশের ব্যারিকেড ভেঙে দিল্লিতে প্রবেশ করেন। 

আরও অনুসন্ধানে বিবিসি’র একটি প্রতিবেদন থেকে জানা যায়, “ভারতের নতুন কৃষি সংস্কারের বিরুদ্ধে আয়োজিত একটি র‍্যালি সহিংস রূপ নেয়, যখন প্রতিবাদী কৃষকরা পুলিশের ব্যারিকেড ভেঙে দিল্লির ঐতিহাসিক লালকেল্লা চত্বরে প্রবেশ করেন। পায়ে হেঁটে  ও ট্রাক্টরে চড়ে এই বিক্ষোভকারীরা ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত বিশাল এক র‍্যালিতে অংশ নিয়েছিলেন। নির্ধারিত রুট পরিবর্তন করে অনেক বিক্ষোভকারী এগিয়ে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।” 

এই প্রতিবেদনের সঙ্গে একটি ভিডিও এবং পাঁচটি স্থির ছবি যুক্ত রয়েছে। যেগুলো মিলিয়ে দেখলে বোঝা যায় যে, আলোচ্য ভিডিওটি এই কৃষক আন্দোলনের। 

কাজেই আলোচ্য র‍্যালিটি ২০২১ সালের, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের নয়। ফলে সঙ্গত কারণে, এ ধরনের পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ। 

Claim:
ট্র্যাক্টরসহ বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে র‍্যালির একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ক্যাপশনে বলা হচ্ছে ট্র্যাক্টর নিয়ে দিল্লির যন্তর মন্তরে যাচ্ছেন আন্দোলনকারীরা। কোনো কোনো পোস্টের ক্যাপশনে স্পষ্ট করেই বলা হচ্ছে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির র‍্যালি এটি।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh