রিয়াদে বাংলাদেশিদের মৃত্যুর দাবিতে ২০২৩ সালের আগুনের ভিডিও

30
রিয়াদে বাংলাদেশিদের মৃত্যুর দাবিতে ২০২৩ সালের আগুনের ভিডিও
রিয়াদে বাংলাদেশিদের মৃত্যুর দাবিতে ২০২৩ সালের আগুনের ভিডিও

সম্প্রতি সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনার ভিডিও দাবি করে একটি অগ্নিকাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে একটি শিল্পকারখানায় ভয়াবহ আগুন ও কালো ধোঁয়া দেখা যায়। ভিডিওটি প্রচার করে দাবি করা হয়েছে, এটি সৌদি আরবে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের দৃশ্য, যাতে ১৭ বাংলাদেশি নিহত হয়েছেন। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল ভিডিওটি সৌদি আরবে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের নয়। ভিডিওটি অন্তত ২০২৩ সালের মার্চ থেকে ইন্টারনেটে প্রচারিত এবং ওই সময় সৌদি আরবের দাম্মাম ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডের দৃশ্য এটি।

এই দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

অনুসন্ধানে দেখা যায়, এক্সে (X) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-এখবারিয়ার একটি পোস্টে একই ভিডিও পাওয়া যায়। পোস্টটি ২০২৩ সালের ৪ মার্চ প্রকাশিত এবং সেখানে বলা হয়েছে, দাম্মামের অন্যতম বৃহৎ লৌহ কারখানায় আগুন লাগার ঘটনায় সৌদি সিভিল ডিফেন্স কাজ করছে। পোস্টটির ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

এছাড়া, ২০২৩ সালের ৪ মার্চ প্রকাশিত Arab News এর এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মাম ইন্ডাস্ট্রিয়াল সিটিতে একটি বড় কারখানায় আগুন লাগে। সৌদি সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণে আনে এবং প্রতিবেদন অনুযায়ী, তখন হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিবেদনে আগুনের সূত্রপাতের সময় ও কারখানার অবস্থান সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে।

অন্যদিকে, ভাইরাল ভিডিওর পোস্টে নিহতের সংখ্যা ১৭ বলা হলেও, বাংলাদেশ সরকারের বিজ্ঞপ্তি ও একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে ১৬ বাংলাদেশি নিহত হওয়ার কথা জানানো হয়েছে। Reuters এবং The Daily Star এর প্রতিবেদনে ১৬ জনের মৃত্যুর তথ্য রয়েছে। 

Reuters
Fire at Saudi factory kills 16 Bangladeshi migrant workers

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে পাওয়া তথ্য-প্রমাণ অনুযায়ী, ভাইরাল ভিডিওটি একটি বাস্তব অগ্নিকাণ্ডের দৃশ্য হলেও এটি ২০২৬ সালে রিয়াদের অগ্নিকাণ্ডের ভিডিও নয়। ভিডিওটি ২০২৩ সালের মার্চে সৌদি আরবের দাম্মাম ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি কারখানায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের দৃশ্য। এছাড়া, ভাইরাল ভিডিওর নিহতের সংখ্যা ১৭ বলা হলেও বাংলাদেশ সরকার ও একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রিয়াদের ওই অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন।

তাই ফ্যাক্টওয়াচ দাবিটিকে ‘মিথ্যা’ হিসেবে চিহ্নিত করছে।

Claim:
সম্প্রতি সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনার ভিডিও দাবি করে একটি অগ্নিকাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে একটি শিল্পকারখানায় ভয়াবহ আগুন ও কালো ধোঁয়া দেখা যায়। ভিডিওটি প্রচার করে দাবি করা হয়েছে, এটি সৌদি আরবে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের দৃশ্য, যাতে ১৭ বাংলাদেশি নিহত হয়েছেন।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh