স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিকৃত করে কালের কন্ঠের নামে ভুয়া ফটোকার্ড

26
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিকৃত করে কালের কন্ঠের নামে ভুয়া ফটোকার্ড
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিকৃত করে কালের কন্ঠের নামে ভুয়া ফটোকার্ড

সম্প্রতি ফেসবুকে কালের কন্ঠের লোগো সম্বলিত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্ধৃত করে বলা হচ্ছে, "ইউনুস ও বিএনপির ব্যর্থতায় আওয়ামী লীগ আজ গণমানুষের দল। ঠেকানোর সাধ্য আমাদের নেই।" কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, কালের কণ্ঠের একটি আসল ফটোকার্ডের শিরোনাম পরিবর্তন করে এই ভুয়া কার্ডটি তৈরি করা হয়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ 

এই ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ‘২২ জুন ২০২৬’ উল্লেখ করা হয়েছে। একই তারিখে কালের কন্ঠ একই ছবি সংবলিত একটি প্রকৃত ফটোকার্ড প্রকাশ করেছিল। তবে সেটির শিরোনাম ছিল, “আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নাই: স্বরাষ্ট্রমন্ত্রী।” আসল কার্ডের এই মূল বক্তব্যটিকে সম্পূর্ণ উল্টে ভুয়া উক্তিটি বসিয়ে দেওয়া হয়। এছাড়া সম্পাদিত কার্ডটির ফন্টের সঙ্গে কালের কণ্ঠের ফন্টের কোনো মিল পাওয়া যায়নি।

এছাড়াও ফটোকার্ডটি বিশ্লেষণ করলে কার্ডটির নিচের অংশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) টুল Gemini (জেমিনি)-এর লোগো দেখতে পাওয়া যায়।

ডিবিসি নিউজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আওয়ামীলীগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের ভিডিও পাওয়া যায়। মূল বক্তব্যটির ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, তিনি কোথাও আওয়ামী লীগকে ‘গণমানুষের দল’ বা ‘তাদের ঠেকানোর সাধ্য নেই’- এমন কোনো কথা বলেননি। উল্টো তিনি ওই বক্তব্যে দলটির বর্তমান অস্তিত্ব ও কার্যক্রম নিয়ে সমালোচনা করে বলেছিলেন যে, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নামে এখন কোনো সংগঠন নেই।

ভিন্ন একটি প্রেক্ষাপটের আসল ফটোকার্ডের শিরোনাম এবং তথ্য পরিবর্তন করে এই ভুয়া কার্ডটি তৈরি করা হয়েছে।

সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডগুলোকে বিকৃত হিসেবে চিহ্নিত করেছে।

Claim:
ইউনুস ও বিএনপির ব্যর্থতায় আওয়ামী লীগ আজ গণমানুষের দল। ঠেকানোর সাধ্য আমাদের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh