হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় সারজিস আলমের একটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, এটি তার আহত হওয়ার ছবি। এখানে সারজিসের হাত ও পায়ে ব্যান্ডেজ দেখা যায়। এর মধ্যে একটি হাত গলায় ঝোলানো এবং ক্রাচে ভর করে দাঁড়িয়ে আছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এডিট করা হয়েছে।
ছবিটির সত্যতা যাচাইয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত সারজিস আলমের আহত হওয়ার ছবি পর্যবেক্ষণ করে ফ্যাক্টওয়াচ। প্রতিবেদনে পাওয়া এই ছবির সঙ্গে তার ক্রাচে ভর করে দাঁড়িয়ে থাকা ছবিটির বেশ কিছু মিল পাওয়া যায়। দুটি ছবির ব্যাকগ্রাউন্ড, সারজিস আলমের তাকিয়ে থাকার ভঙ্গি একই। কিন্তু এখানে তার গলায় হাত ঝোলানো নেই বা গলায় ঝোলানোর ফিতাটি একই ফ্রেমে দেখা যাচ্ছে না।
দৈনিক প্রথম আলোতে সারজিস আলমের আহত হওয়ার পুরো ছবিটি পাওয়া যায়। সেখানে তার ব্যান্ডেজ বা ক্রাচ দেখা যায়নি।
এই ঘটনায় বিভিন্ন সংবাদমাধ্যমেসারজিস আলমের বক্তব্যের ভিডিও ফুটেজও পাওয়া যায়। এসব ফুটেজেও তার হাত-পায়ে ব্যান্ডেজ বা ক্রাচ দেখা যায়নি।
ফলে এটি প্রতীয়মান হয়, সারজিস আলমের আহত হওয়ার দাবিতে প্রচারিত ছবিটি এডিট করা হয়েছে। পরবর্তীতে ইমেজ হোইস্পেরার নামে একটি এআই ডিটেক্টর টুল দিয়ে যাচাই করে দেখা হয়।
এটি ছবিটি বিশ্লেষণ করে জানায়, ছবিটি এডিটেড হওয়ার সম্ভাবনা আছে।
অনুসন্ধানে প্রাপ্ত এসব ফলাফল থেকে ফ্যাক্টওয়াচ সারজিস আলমের আহত হওয়ার দাবিতে প্রচারিত ছবিটিকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে।
Claim: হবিগঞ্জে সারজিস আলমের আহত হওয়ার ছবি
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh