আওয়ামী লীগ নেতার পরিবারকে গুলির দাবিতে ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড

21
আওয়ামী লীগ নেতার পরিবারকে গুলির দাবিতে ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড
আওয়ামী লীগ নেতার পরিবারকে গুলির দাবিতে ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, সাভারের আওয়ামী লীগ নেতাকে না পেয়ে তার স্ত্রী ও সন্তানকে বিএনপির নেতা-কর্মীরা গুলি করে হত্যা করেছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে এই দাবিটি ভিত্তিহীন। বাস্তবে এটি বাংলাদেশের কোনো ঘটনা নয়, বরং ভারতের এক কনটেন্ট ক্রিয়েটরের তৈরি একটি স্ক্রিপ্টেড ভিডিও।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ 

এই ভিডিওটির উৎস খুঁজে পাওয়ার জন্য এর বিভিন্ন কি-ফ্রেম ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এর ফলে ombeeraurangabad নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ভাইরাল ভিডিওটির অনুরূপ একটি ভিডিও পাওয়া যায়। ভাইরাল ভিডিওটির থেকে তুলনামূলক স্বচ্ছ এই ভিডিওটি ব্যবহার করে পুনরায় রিভার্স ইমেজ সার্চ করা হয়। এর ফলে PreetiDev Bishnoi নামের একটি ফেসবুক পেজে মূল ভিডিওটি পাওয়া যায়। পেজটি পর্যালোচনা করে দেখা যায়, এটি কন্টেন্ট ক্রিয়েটরদের একটি পেজ। সেখানে আপলোড করা কন্টেন্টগুলোতে একই চেহারার মানুষ দেখা যায়। PreetiDev Bishnoi নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টেও এই একই ভিডিও পাওয়া যায়।

এরপরে ভাইরাল পোস্টটি পর্যবেক্ষণ করে দেখা যায় সেখানে ফেসবুকের একটি ফিচার ‘অ্যাড মিউজিক’ ব্যবহার করে গুলি এবং চিৎকারের শব্দ যুক্ত করা হয়েছে। এই ভিডিওতে (Another Mountain of Some Trembling Earth shorts iurmide) নামের একটি অডিও যুক্ত করা হয়েছে। সামাজিক মাধ্যমে এই ব্যাকগ্রাউন্ড অডিওটি ব্যবহার করে ৫৯ টি রিল তৈরি করা হয়েছে। PreetiDev Bishnoi নামের ফেসবুক পেজে আপলোডকৃত ভিডিওতেও একই শব্দ শোনা যায়। তবে সেই অডিওর নাম ছিল (Original audio Mr.Sha)। ফেসবুকে আপলোড করা ৬.৩ হাজার রিলে এই অডিও যুক্ত করা হয়েছে। অর্থাৎ এই গুলি এবং চিৎকারের শব্দটি আসল নয়।

অন্যদিকে, সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগ নেতার বাড়িতে ঢুকে তার স্ত্রী ও সন্তানকে গুলি করে হত্যার মতো ঘটনার কোনো সত্যতা  নির্ভরযোগ্য কোনো গণমাধ্যম বা আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে পাওয়া যায়নি।

অতএব, উপরের আলোচনা থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি বাস্তব কোন ঘটনা নয়। মূলত এটি একটি সাজানো ভিডিও। কিন্তু এমনভাবে প্রচার করা হয়েছে যে অনেকে এটিকে বাস্তব ঘটনা ভেবে শেয়ার করছেন। 

সুতরাং, সবকিছু বিবেচনা করে ভাইরাল হওয়া ভিডিওটির সাথে সংশ্লিষ্ট দাবিকে ফ্যাক্টওয়াচ মিথ্যা হিসেবে সাব্যস্ত করয়েছে। 

Claim:
সাভারের আশুলিয়া এলাকায় আওয়ামী লীগ নেতাকে না পেয়ে তার স্ত্রী ও শিশু বাচ্চাকে গুলি করে হত্যা করেছে

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh