জামায়াতের অভিনব মাদকবিরোধী ক্যাম্পেইনকে সিগারেট বিতরণ বলে প্রচার 

15
জামায়াতের অভিনব মাদকবিরোধী ক্যাম্পেইনকে সিগারেট বিতরণ বলে প্রচার 
জামায়াতের অভিনব মাদকবিরোধী ক্যাম্পেইনকে সিগারেট বিতরণ বলে প্রচার 

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সিগারেট প্যাকেট সদৃশ কিছু বক্স বিতরণ করছেন, এ ধরনের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে, তিনি সিগারেটের প্যাকেট বিতরণ করছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, বিতরণ করা প্যাকেটগুলোতে সিগারেট নয় মাদকবিরোধী গণসচেতনতামূলক লিফলেট ছিল।  

এ ধরনের পোস্টগুলোর কয়েকটি এখানে, এখানে, এখানে, এখানে। 

ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চের সাহায্যে একটি ফেসবুক পোস্ট পাওয়া যায়। সদ্য সংবাদ নামের একটি আইডি থেকে গত ২৯ জুন আপলোড করা ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, মাদকবিরোধী ক্যাম্পেইনে মোহাম্মদ সেলিম উদ্দিন। ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, “মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবন্ধ থাকতে হবে। এটা সিগারেট না সিগারেটের বিরুদ্ধে।” 

অনুসন্ধানে সেলিম উদ্দিনের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে দেখা যায়, আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের ব্যানারের সামনে একটি মঞ্চে কথা বলছেন তিনি। খোলা লিফলেটের পরিবর্তে সিগারেটের প্যাকেট সদৃশ বক্সে মাদকবিরোধী সচেতনতার বার্তা দেওয়াকে তিনি ‘একটু নতুনত্ব, একটু ক্রিয়েটিভিটি’ বলে উল্লেখ করেন। ‘ভেবে দেখো’ নামের প্যাকেট থেকে বের করে তিনি লিফলেটের মাদকবিরোধী কথাগুলো পড়ে শোনান। 

এছাড়া, ঢাকা পোস্টের একটি প্রতিবেদন থেকে জানা যায়, মাদকাসক্তদের ঘৃণা না করে সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

অর্থাৎ, প্যাকেটগুলো দেখতে সিগারেটের প্যাকেটের মত হলেও সেগুলো ছিল মাদকবিরোধী বার্তা সম্বলিত লিফলেট। এসব পোস্টের ক্যাপশন এবং কমেন্টে এ নিয়ে বিভ্রান্তি লক্ষ্য করা যায়।

সঙ্গত কারণে আলোচ্য ফেসবুক পোস্টগুলোকে ‘বিভ্রান্তিকর’ হিসেবে সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।  

Claim:
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সিগারেট প্যাকেট সদৃশ কিছু বক্স বিতরণ করছেন, এ ধরনের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে, তিনি সিগারেটের প্যাকেট বিতরণ করছেন।

Claimed By:
Facebook Users

Rating:
Mostly false

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh