শাপলা চত্ত্বরের ২০১৩ সালের ঘটনা দাবিতে এআই ছবি প্রচার 

27
শাপলা চত্ত্বরের ২০১৩ সালের ঘটনা দাবিতে এআই ছবি প্রচার 
শাপলা চত্ত্বরের ২০১৩ সালের ঘটনা দাবিতে এআই ছবি প্রচার 

২০১৩ সালের ৫ মে সংঘটিত শাপলা ট্র‍্যাজেডির বর্ষপূর্তি ছিল গত মঙ্গলবার। এই প্রেক্ষিত্র ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি ২০১৩ সালের শাপলা চত্ত্বরের ছবি। অনুসন্ধানে দেখা যায়, ছবিটি এআই জেনারেটেড। প্রযুক্তির বিশ্লেষণের পাশাপাশি ফ্যাক্টওয়াচের পর্যবেক্ষণে ছবিটিতে বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়, যা এআই জেনারেটেড ছবিতে থাকে।

ফেসবুকে প্রচারিত এই ছবিযুক্ত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে

ভাইরাল ছবিটিতে শাপলা চত্ত্বরের অদূরেই একটি ফ্লাইওভারের মতো অবকাঠামো দেখতে পাওয়া যায়। তবে জিওলোকেশন যাচাইয়ে ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্ত্বরের আশপাশে এমন কোনো অবকাঠামো দেখা যায়নি। 

গুগল ম্যাপে ২০১৩ সালের মার্চ মাসের স্ট্রিট ভিউ দেখুন এখানে।  

ছবিতে দৃশ্যমান আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহন, রাস্তায় লুটিয়ে থাকা মানুষ সদৃশ অবয়বগুলো খুবই অস্বাভাবিক। এমন অস্বাভাবিকতা এআই জেনারেটেড কনটেন্টে দেখা যায়।

এ ছাড়া কোনো বিশ্বস্ত সূত্রে বা কোনো সংবাদমাধ্যমে ছবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে ছবিটি একাধিক এআই কনটেন্ট শনাক্তকারী টুলের সাহায্যে যাচাই করে দেখা হয়। টুলগুলোর বিশ্লেষণেও ছবিটি এআই জেনারেটেড হওয়ার সম্ভাবনা পাওয়া যায়। যেমন, হাইভ মডারেশনের যাচাইয়ে ছবিটি এআই জেনারেটেড হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ। 

সাইট ইঞ্জিন ও ইজ ইট এআই নামে দুটি টুলের বিশ্লেষণে ছবিটির এআই হওয়ার সম্ভাবনা ৮৫ শতাংশ। 

২০১৩ সালের মতিঝিলের শাপলা চত্ত্বরের পারিপ্বার্শিক অবস্থা, ছবির অসঙ্গতি ও এআই শনাক্তকারী টুলের যাচাইয়ের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ ছবিটিকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
২০১৩ সালের শাপলা চত্ত্বরের ছবি

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh