শেখ হাসিনার অসুস্থতা ও হজ্বে যাওয়া নিয়ে পাল্টাপাল্টি গুজব 

30
শেখ হাসিনার অসুস্থতা ও হজ্বে যাওয়া নিয়ে পাল্টাপাল্টি গুজব 
শেখ হাসিনার অসুস্থতা ও হজ্বে যাওয়া নিয়ে পাল্টাপাল্টি গুজব 

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কিছু ছবি শেয়ার করে পাল্টাপাল্টি দাবি করা হচ্ছে। কিছু ছবিতে দাবি করা হচ্ছে, শেখ হাসিনা অসুস্থ। এই ছবিতে তার হাতে-পায়ে ক্যানুলা লাগানো দেখা যায়। পাশেই রয়েছে তার বোন শেখ রেহানা। আরেকটি ছবিতে দাবি করা হচ্ছে, দিল্লি এয়ারপোর্ট থেকে হজ্ব করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেখ হাসিনা। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ছবি দুটির কোনোটিই বাস্তব নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ছবিগুলো তৈরি করা হয়েছে। 

শেখ হাসিনা অসুস্থ দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে। 

শেখ হাসিনা হজ্ব করার উদ্দেশ্যে যাত্রা করেছেন দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

ছবি যাচাই ১:  শেখ হাসিনা অসুস্থ দাবি

ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। ছবিতে শেখ হাসিনার দুই হাত-পায়েই ক্যানুলা লাগানো। সাধারণত ক্যানুলা হাতের ভেইন বা রগ দিয়ে দেওয়া হয়। খুব জরুরি প্রয়োজন ছাড়া (যেমন হাতের রগ পাওয়া না গেলে) পায়ে ক্যানুলা লাগানো হয় না, কারণ পায়ে ইনফেকশন বা রক্ত জমাট বাঁধার ঝুঁকি বেশি থাকে। এই ছবিতে একই সাথে দুই হাতে এবং দুই পায়েই ক্যানুলা দেখা যাচ্ছে, যা সাধারণত কোনো চিকিৎসায় দেখা যায় না। আবার ছবিতে হাতের এবং পায়ের ক্যানুলাগুলোর সাথে কোনো স্যালাইন ব্যাগ বা মনিটরের স্পষ্ট ও সঠিক সংযোগ দেখা যাচ্ছে না। কিছু টিউব মাঝপথে ঝুলে আছে বা অদ্ভুতভাবে শেষ হয়েছে। 

এই ধরনের অসঙ্গতি এআই জেনারেটেড ছবিতে দেখা যায়।

এ ছাড়া ছবিটি রিভার্স  ইমেজ সার্চে কোনো বিশ্বস্ত সূত্র পাওয়া যায়নি।

পরবর্তীতে ছবিটি বেশ কিছু এআই জেনারেটেড ছবি যাচাইয়ের টুল দিয়ে যাচাই করে দেখা হয়। এর মধ্যে গুগলের এআই শনাক্তকারী টুল ছবিটিকে গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা এডিট করা বলে জানিয়েছে। 

অন্যান্য টুলগুলোও ছবিটিকে এআই জেনারেটেড বলে জানিয়েছে। 

হাইভের বিশ্লেষণ এখানে দেখুন- 

এসব  বিশ্লেষণ থেকে নিশ্চিত হওয়া যায়, শেখ হাসিনা অসুস্থ দাবিতে প্রচারিত এই ছবিটি এআই জেনারেটেড। 

ছবি যাচাই ২:  দিল্লি এয়ারপোর্ট থেকে হজ্ব করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেখ হাসিনা

ছবিটি পর্যবেক্ষণ করে এটির ডান কোণে গুগলের ‘জেমিনি এআই’ (Gemini AI)-এর লোগো দেখা যায়। সাধারণত গুগল এর এআই টুল ব্যবহার করে ছবি তৈরি বা সম্পাদনা করা হলে এমন জলছাপ থাকে। 

এই কারণে ছবিটি গুগলের এআই শনাক্তকারী টুল সিন্থআইডি দিয়ে যাচাই করে দেখা যায়, এটি গুগলের এআই ব্যবহার করে তৈরি বা সম্পাদিত। অর্থাৎ এই ছবিটিও বাস্তব নয়, এআই জেনারেটেড। 

ফলে ফ্যাক্টওয়াচ শেখ হাসিনার এআই জেনারেটেড ছবি ব্যবহার করে প্রচারিত দাবি ছবিকেই বিকৃত হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কিছু ছবি শেয়ার করে পাল্টাপাল্টি দাবি করা হচ্ছে। কিছু ছবিতে দাবি করা হচ্ছে, শেখ হাসিনা অসুস্থ। এই ছবিতে তার হাতে-পায়ে ক্যানুলা লাগানো দেখা যায়। পাশেই রয়েছে তার বোন শেখ রেহানা। আরেকটি ছবিতে দাবি করা হচ্ছে, দিল্লি এয়ারপোর্ট থেকে হজ্ব করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেখ হাসিনা।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh