নকল ফটোকার্ডে শিশির মনিরের সুপ্রিমকোর্টের বিচারপতি হওয়ার গুজব 

37
নকল ফটোকার্ডে শিশির মনিরের সুপ্রিমকোর্টের বিচারপতি হওয়ার গুজব 
নকল ফটোকার্ডে শিশির মনিরের সুপ্রিমকোর্টের বিচারপতি হওয়ার গুজব 

সম্প্রতি আরটিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে লেখা রয়েছে 'সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন শিশির মনির'। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, আরটিভি এই ফটোকার্ড প্রকাশ করেনি। দেশের মূলধারার সংবাদমাধ্যমে, সুপ্রিম কোর্টের সিনিয়ির আইনজীবী এবং জামায়াতের নেতা শিশির মনিরের বিচারপতি হওয়ার খবর পাওয়া যায়নি।    

     

এ ধরনের পোস্টগুলোর কয়েকটি এখানে, এখানে, এখানে, এখানে। 

অনুসন্ধানে আরটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে এই ফটোকার্ড পাওয়া যায়নি।

শিশির মনির আইনজীবী এবং জামায়াতের রাজনীতিবিদ হিসেবে আলোচিত ব্যক্তিত্ব। ফলে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতির মতো গুরুত্বপূর্ণ পদে আসীন হলে দেশের সংবাদমাধ্যমে, এই ঘটনার খবর প্রকাশিত হতো। অনুসন্ধানে এ ধরনের কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

অন্যদিকে, শিশির মনিরের ভেরিভায়েড ফেসবুক পেজে অনুসন্ধান করে দেখা যায়, ‘শিশির মনির মিডিয়া সেল’ নামের পেজের একটি পোস্ট শেয়ার করা হয়েছে। এই পোস্টে আলোচিত ফটোকার্ডটি লাল ক্রস দিয়ে ক্যাপশনে বলা হয়েছে, “এটি একটি ভুয়া ফটো কার্ড, অনুগ্রহ করে কেউ বিভ্রান্ত হবেন না।” 

তার ফেসবুক প্রোফাইলের বায়োতে লেখা রয়েছে, Senior Advocate, Supreme Court of Bangladesh. কাজেই তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি নন, আইনজীবী।

উল্লেখ্য, শিশির মনির ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) জামায়াতের প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। যদিও তিনি জয়ী হয়তে পারেন নি।

আলোচিত ফটোকার্ডটি নকল, কাজেই সঙ্গত কারণে এ ধরনের পোস্টগুলোকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।   

Claim:
সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন শিশির মনির

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh