পদ্মা সেতুর পিলার থেকে মাটি তোলার দাবিতে ভাইরাল এই ছবিটি এআই দিয়ে তৈরি 

42
পদ্মা সেতুর পিলার থেকে মাটি তোলার দাবিতে ভাইরাল এই ছবিটি এআই দিয়ে তৈরি 
পদ্মা সেতুর পিলার থেকে মাটি তোলার দাবিতে ভাইরাল এই ছবিটি এআই দিয়ে তৈরি 

ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, পদ্মা সেতুর পিলার থেকে মাটি তুলে নেওয়া হয়েছে।  ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, পদ্মা রেলসেতুর পিলারের নিচে ও আশপাশের এলাকা থেকে খননযন্ত্র দিয়ে মাটি কেটে নেওয়া হয়েছে ঠিকই তবে ভাইরাল এই ছবিটি এআই জেনারেটেড। 

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি রিভার্স ইমেজ সার্চে নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যম বা অন্য কোনো সূত্রে এটির কোনো সত্যতা পাওয়া যায়নি। ছবিটি পর্যবেক্ষণেও পিলারের নিচের অংশের ক্ষয়ক্ষতি ও মাটি সরে পড়ার দৃশ্যটি স্বাভাবিক নয় বলে মনে হয়। 

পরবর্তীতে ছবিটি এআই ডিটেকটর একাধিক টুলের সাহায্যে বিশ্লেষণ করে দেখা হয়। এর মধ্যে গুগলের নিজস্ব এআই শনাক্তকারী টুল ভেরিফাই এআই জানিয়েছে, ছবিটির কিছু অংশ গুগলের এআই দিয়ে তৈরি বা এডিট করা হয়েছে। 

প্রসঙ্গত, গুগল তাদের এআই প্রযুক্তি দিয়ে তৈরি ছবি, ভিডিও, অডিও বা টেক্সটে অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও বিশেষ প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা যায়। কোনো ছবি গুগল এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কি না জানতে চাইলে জেমিনিতে ছবিটি আপলোড করে এআই কনটেন্ট শনাক্তকারী টুলকে জিজ্ঞেস করলে টুলটি ওয়াটারমার্ক আছে কি না পরীক্ষা করে জানানোর চেষ্টা করে। 

এছাড়া হাইভ মডারেশনের বিশ্লেষণেও ছবিটি এআই জেনারেটেড হওয়ার সম্ভাবনা ৮৫ শতাংশের ওপরে বলে জানা যায়।

ইমেজ হোইজপেরার নামের আরেকটি টুলের বিশ্লেষণেও ছবিটি এআই জেনারেটেড বলে জানা যায়। 

এসব ফলাফলের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ ছবিটিকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে। 

প্রসঙ্গত, সম্প্রতি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীগঞ্জে পদ্মা রেল ভায়াডাক্টের পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে সমালোচনার মুখে এখানে মাটিকাটা বন্ধ করে দেয় প্রশাসন। এ সম্পর্কিত একটি প্রতিবেদন দেখুন এখানে। 

Claim:
পদ্মা সেতুর পিলার থেকে মাটি তুলে নেওয়া হয়েছে

Claimed By:
Facebook Users

Rating:
Mostly false

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh